রাজ্য

বুধবার থেকে চালু হচ্ছে মেট্রো, উঠতে পারবেন শুধু জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা

রাজ্যে করোনা ভাইরাসের বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে এবং তারপর থেকেই বুধবার থেকে চালু হতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবা। কিন্তু এই মুহূর্তে মেট্রোতে চলতে পারবেন শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা। মঙ্গলবার কলকাতা মেট্রো তরফ একটি বিজ্ঞপ্তি জানিয়ে বলে দেওয়া হয়েছে, বুধবার থেকে দিনে ৬ জোড়া ট্রেন চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই ট্রেনে ওঠার অনুমতি পাবেন।

এই সমস্ত বিশেষ ট্রেন দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। সকালে দমদমের দিক থেকে প্রথম ট্রেন ছাড়বে ৯.৩০ মিনিটে, আর কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ১০ টায়। বিকেলে এই ট্রেন দমদম থেকে ছাড়বে ৫ টায় এবং কবি সুভাষ থেকে ছাড়বে বিকেল সাড়ে পাঁচটায়। এই ট্রেনে চড়তে গেলে অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে এবং আপনাদের আই কার্ড দেখাতে হবে স্টেশনে ঢোকার সময়। রবিবার ট্রেন চলবে না সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত এই ট্রেন চলবে।

গত একমাস যাবত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। পূর্ব রেলের ক্ষেত্রে স্পেশাল ট্রেন চললেও মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে ভারতীয় রেলওয়ে। মেট্রোরেলের একজন আধিকারিক বললেন, রক্ষণাবেক্ষণের জন্য কয়েকটি ট্রেন চালু থাকলেও সেখানে শুধুমাত্র মেট্রো কর্মীদের ওঠার অনুমতি ছিল তাই কারোর উদ্দেশ্যে এই ব্যাপারটি জানানো হয়নি। এইবার সেই সমস্ত ট্রেন চালু করা হবে এবং যারা জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন তারা উঠার অনুমতি পাবেন এই সমস্ত ট্রেনে। হঠাৎ মনে করা হচ্ছে ধীরে ধীরে হলেও, আবারো ট্র্যাকে ফিরছে মেট্রো রেলওয়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026