রাজ্য

আর কতদিন চলবে বৃষ্টিপাত? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টির সম্ভাবনা আগামী দু-তিন দিন পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় আগামী এক দিনে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় এবং বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে আগামী কয়েকদিনের মধ্যে। রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা ক্রমাগত পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপ অক্ষরেখা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী তিন দিন বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের কিন্তু চলবে একদম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি। বর্তমানে বিহারের দিকে অবস্থান করছে এই মৌসুমী বায়ুর অক্ষরেখা। আর তার জেরে উত্তর বঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে।

এছাড়া উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনই ভরা কোটাল এর সম্ভাবনা না থাকলেও, তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী ১৭ জুন পর্যন্ত। ভগ্নদশায় যে সমস্ত বাঁধ পড়ে রয়েছে সেগুলি দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে। যশ ঘূর্ণিঝড় এবং পরবর্তীকালে ভরা কোটাল এর কারণে এখনো পর্যন্ত বহুগ্রাম জলমগ্ন রয়েছে। সেই সমস্ত গ্রামে দুর্গতদের রক্ষা করার জন্য তৎপর রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026