এবার ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেল একটি হৃদয়স্পর্শী ভিডিও। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি মানুষ এবং একটি পাখি একসাথে একই থালা থেকে খাবার খাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইউটিউবার এবং ইতিমধ্যেই এই ভিডিওতে ২.৬ লক্ষ লাইক পড়ে গিয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামার মেঘরাজ দেশালে এবং যতটা জানা যাচ্ছে, এই ভিডিওতে আছেন যিনি তিনি তার বাবা।
তার বাবা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন। হঠাৎ করেই তখন একটি পাখি উড়ে এসে তার সামনে বসল। তৎক্ষণাৎ এই পাখিটি খিদের জ্বালায় সেই খালার খাবারে টোকা মারতে শুরু করলো। সাধারণ মানুষ বিরক্ত হয়ে গিয়ে পাখিটাকে তাড়িয়ে দেয়, কিন্তু ওই ব্যক্তি তা করলেন না। তিনি বুঝলেন পাখিটি অভুক্ত এবং সে একটু খেতে চাইছে। তাই তিনি তাকে কোনোরকম বিরক্ত করলেন না।
পাখিটি নিজের মতো খাবার খেতে শুরু করল। এমনকি একটা সময় দেখা গেল, পাখিটি এবং ওই ব্যক্তিটি একসাথে খাবার খাচ্ছেন। একটা সামান্য শালিক পাখির প্রতি মানুষের এরকম আচরণ সত্যিই আজকের দিনে বিরল। এই কারণেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হতে শুরু করেছে। ইনস্টাগ্রামের এই ভিডিওটির একটি ক্লিপ রইল আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…