পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর ঘূর্ণাবর্ত যা ২০ তারিখ কিছুটা পশ্চিমে গিয়ে নিম্নচাপ তৈরি করতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে উড়িষ্যায় বেশ ভাল রকম বৃষ্টি হবে এবং তার কিছুটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপরে। এর ফলে ২০ এবং ২১ তারিখ নাগাদ উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এ কিছুটা বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
তবে পুজোর আগের সপ্তাহে মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আপাতত কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে পূজোতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি না হলেও সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এবছরের পুজোটা কিছুটা হলেও মাটি হতে পারে বলে ধারণা করছেন অনেকে।
অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ৩ থেকে ৪ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের বেশ কয়েকটি জেলাতে প্রায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টি একটু বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে বেশ বৃষ্টি বিঘ্নিত বলেই মনে করছেন অনেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…