বিনোদন

‘ইন্টারনেট সেনসেশন’, রানু মণ্ডল চরিত্রে অভিনয় করবেন সেক্রেড গেম খ্যাত এশিকা দে, সামনে আসল পোস্টার

রানাঘাট স্টেশনই ছিল তার কাছে রোজের রুটি-রুজি। অতীন্দ্র চক্রবর্তীর উদ্যোগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারনদের মাঝে পরিচিতি পান এই রানু মন্ডল। সোশ্যাল মিডিয়ার পাতায় লতাকন্ঠী হিসেবেই প্রথমে ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল। তার গলায় ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি তুমুল ভাইরাল হয়েছিল। সকলেই সেইসময় তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। বলিউডের হিমেশ রেশ্মিয়া তাকে দিয়ে নিজের কথায় ও সুরে গানও গাইয়াছিলেন। তবে পরবর্তীকালে সাময়িক অহংকার ও পরিস্থিতির ফেরে আবারো নিজের পুরনো জায়গাতেই ফিরে এসেছেন রানাঘাটের রানু মন্ডল।

বেশ কয়েকমাস ধরেই রানু মন্ডলের আসন্ন বায়োপিক নিয়ে চর্চা চলছে মিডিয়াতে। সম্প্রতি ঋষিকেশ মন্ডল পরিচালিত সেই বায়োপিকের পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে আবারো চর্চা তুঙ্গে মিডিয়ামহলে। মুক্তি পেল ছবিতে রানু মন্ডল হিসেবে ঈশিকা দের লুকও। ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী। তবে হিমেশ রেশমিয়া এই ছবিতে আছেন কিনা তা অবশ্য এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আপাতত ছবির পোস্টার নিয়েই মেতে রয়েছেন সকলে।

এই ছবিতে রানু মন্ডলের সঙ্গীতের যাত্রাকেই মূলত পর্দায় তুলে ধরা হবে। মাঝে শোনা গিয়েছিল এই বায়োপিক ‘মিস রানু মারিয়া’ নামেই প্রকাশ পাবে। তবে সম্প্রতি পোস্টার মুক্তি পাওয়ার পর দেখা গিয়েছে যে গানের হাত ধরে সোশ্যাল মিডিয়ার পাতায় পরিচিতি পেতে শুরু করেছিলেন তিনি সেই গানের নাম অনুযায়ী এই ছবির নাম রাখা হয়েছে ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’। লতা মঙ্গেশকরের এই গান দিয়েই তার পরিচিতির সূত্রপাত। সেই কারণবশতই ছবির পরিচালক এই ছবির নাম হিসেবেই এই গানটিকেই বেছে নিয়েছেন। এই মুহূর্তে ছবি মুক্তির অপেক্ষায় সকলেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026