রাজ্য

কলকাতা থেকে ঠিক কতটা দূরে ঘূর্ণাবর্ত? বৃষ্টির সম্ভাবনা কতটা দুই বাংলায়?

জুন মাস পেরিয়ে জুলাই মাস শুরু হয়ে গেলেও এখনো বৃষ্টির অপেক্ষা কাটলো না বাঙালির। বৃষ্টির জন্য যে অপেক্ষা চলছিল সেই অপেক্ষা এখনো রয়েছে। এখনো পর্যন্ত কোনো আসার কথা শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের যে আশা তৈরি হয়েছিল সেটা এখন অনেকটাই দূরে। আগামী চার-পাঁচ দিন কোন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলে ওই ৫ থেকে ১০ মিনিটের জন্য বৃষ্টি। আর জুন মাসে বৃষ্টির ঘাটতি প্রথম থেকেই ছিল। তাই কৃষকদের চিন্তা আরও বৃদ্ধি করছে জুলাইয়ের এই পরিস্থিতি।

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট জানাচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে এখনো বৃষ্টি অনেকটাই দূরে। গত ৫ দিন ধরে দুর্বল মৌসুমী বায়ুর কারণে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। বঙ্গোপসাগরের উপর কোনরকম সিস্টেম তৈরি হচ্ছে না এবং এই কারণে আপাতত দুই বঙ্গে বৃষ্টি অধরা। উত্তরবঙ্গে জুন মাসে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণে জারি ছিল অস্বস্তি। তবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।

জানা গিয়েছে একটি ঘূর্ণাবর্ত্য উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে এই ঘূর্ণাবর্ত্যটি বর্তমানে অবস্থান করছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ভারী কোন বৃষ্টির সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমি বায়ু নেই বললেই চলে।

আগামী চার-পাঁচ দিন হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। সব জায়গায় পাঁচ থেকে দশ মিনিটের বেশি বৃষ্টি হবে না। বেশিরভাগ সময় আকাশ পরিস্কার থাকবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাই অস্বস্তিকর পরিবেশ এখনও বজায় থাকতে চলেছে। জুনের শুরু থেকে যেভাবে বৃষ্টির ঘাটতি শুরু হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই বিষয়টা এখনো চলবে।

Nirajana Nag

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026