বিনোদন

গেরুয়া বিকিনিতে নব্বইয়ের নস্টালজিয়া চান্দ্রেয়ী, নতুনদের টেক্কা দিতে তৈরি ‘কিরনমালা’র কটকটি

চান্দ্রেয়ী ঘোষ (chandreyee ghosh) মানেই মনে পড়ে যায় অপর্ণা সেন (Aparna sen) সম্পাদিত ‘সানন্দা’ ম্যাগাজিনের পাতায় একটি শ‍্যামলা মেয়ের ছবি। তখন ‘সানন্দা তিলোত্তমা’ ছিল কলকাতার অন্যতম বিউটি প‍্যাজেন্ট। প্রথমে ‘শারদসুন্দরী’ নামে আত্মপ্রকাশ করেছিল বিউটি প‍্যাজেন্টটি। সেই বছর ‘শারদসুন্দরী’ হয়েছিলেন বিপাশা বসু (Bipasha Basu)। এর পরেই ‘শারদসুন্দরী’-র নাম পাল্টে হয় ‘সানন্দা তিলোত্তমা’। সেইসময় চান্দ্রেয়ী পড়েন ক্লাস নাইনে। ক্লাস নাইনে পড়াকালীন নিজের দিদির উৎসাহে চান্দ্রেয়ী শুরু করেছিলেন মডেলিং। একসময় সানন্দার জন্য তাঁকে সিলেক্ট করেন ক্রিয়েটিভ ডিরেক্টর শর্মিলা বসুঠাকুর (sharmila Basuthakur)। একদিকে ‘সানন্দা’ যেমন ভেঙে দিচ্ছিল নারীর ফর্সা ত্বকের বাধ্যতামূলক কনসেপ্ট অপরদিকে ‘সানন্দা তিলোত্তমা’-র মুকুট উঠছিল কোয়েনা মিত্র (koena mitra), অর্পিতা পাল (Arpita pal)-দের মাথায়।

আঠারো বছ বয়স হতেই চান্দ্রেয়ী অংশ নেন ‘সানন্দা তিলোত্তমা’-য়। সবাইকে তাক লাগিয়ে আবারও শ‍্যামলী চান্দ্রেয়ীর মাথায় উঠল ‘সানন্দা তিলোত্তমা’-র মুকুট। ‘সানন্দা তিলোত্তমা’-র মাধ্যমে চান্দ্রেয়ীর যাত্রা শুরু হলেও পথ ছিল কন্টকাকীর্ণ। স্পষ্টবক্তা ও কমপ্রোমাইজ করতে না চাওয়া চান্দ্রেয়ী একদিকে যেমন বাদ পড়েছেন টলিউডের বহু প্রজেক্ট থেকে অপরদিকে যখনই পর্দায় এসেছেন, তখন শক্তিশালী অভিনয়ের মাধ্যমে মুহূর্তে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। 2004 সালে ‘মহুলবনীর সেরেং’-এ অত্যন্ত অ্যাডাল্ট দৃশ্যে অভিনয় করেছিলেন চান্দ্রেয়ী। বিভিন্ন সংবাদমাধ্যম তাঁকে ‘সাহসী অভিনেত্রী’-র আখ‍্যা দিয়েছিল। কিন্তু এরপর ফিল্ম না করলেও একের পর এক সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ‘কিরণমালার’ রাক্ষসী রানী কটকটি তো এখনও সর্বজনবিদিত। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এ অভিনয় করার পর সম্প্রতি মৈনাক ভৌমিক (mainak bhaumik) পরিচালিত ফিল্ম ‘চিনি’-র মাধ্যমে আবার বড় পর্দায় ফিরেছেন চান্দ্রেয়ী।

যখন টলিউডের তারকারা ব্যস্ত রাজনীতিতে যোগ দিতে তখন চান্দ্রেয়ী নজর কাড়লেন গেরুয়া রঙের বিকিনি ও সারঙ এবং ট্রান্সপারেন্ট সানগ্লাসে। সম্প্রতি চান্দ্রেয়ীকে ‘চিল’ করতে দেখা গেল এই পোশাকে। তাঁর পায়ের দুর্বোধ্য ট‍্যাটু সকলের নজর কেড়েছে। পায়ের কাছে হেলায় ফেলে রেখেছেন বাহারী বিচ হ্যাট। প্রকৃতপক্ষে ‘সানন্দা’র পাতায় চান্দ্রেয়ী ছিলেন একমাত্র মডেল যিনি বিকিনি পরে অবলীলায় ক্যামেরাবন্দী হয়েছেন। শুধুমাত্র মডেল ও অভিনেত্রী নন, চান্দ্রেয়ী ইচ্ছুক টলিউডে পরিচালক হিসাবেও ডেবিউ করতে। ফিল্মমেকিং নিয়ে ক্র‍্যাশ কোর্স করার পর চান্দ্রেয়ী একটি শর্ট ফিল্ম তৈরী করেছিলেন। টলি তারকারা যখন পার্টি, বিয়ে, সন্তান নিয়ে ব্যস্ত তখন ‘সিঙ্গল অ্যান্ড নট রেডি টু মিঙ্গল’ ছিপছিপে, মেদহীন, টোনড ফিগারের চান্দ্রেয়ী দেখিয়ে দিলেন নিজেকে ভালোবেসে কিভাবে এভারগ্রিন থাকা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026