রাজ্য

বিজেপিতে মহাগুরু? মোদির ব্রিগেডে থাকবেন মিঠুন চক্রবর্তী

এবারের ব্রিগেডে বিজেপির হয়ে প্রচারে আসতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এইবারের ব্রিগেডে একের পর এক চমক দিতে শুরু করেছে রাজ্য বিজেপি। কিছুদিন আগে জল্পনা উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি এবারে ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকবেন। তবে গতকাল তিনি সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে বাংলার এক দাদা না থাকলেও আরেক দাদা কিন্তু থাকছেন। এবারে ব্রিগেড সমাবেশে বিজেপির সাথে উপস্থিত থাকতে চলেছেন মিঠুন দা অর্থাৎ মিঠুন চক্রবর্তী।

দলের শীর্ষ নেতাদের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি শীর্ষ নেতারা ইতিমধ্যেই এই নিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী নয়, এবারের ব্রিগেড সমাবেশে নাকি উপস্থিত থাকতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেইমতো তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।

ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকতে চলেছেন। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন উপস্থিত থাকবেন কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। পাশাপাশি মিঠুন চক্রবর্তী ব্রিগেড সমাবেশে যোগ দিলেও এখনো পর্যন্ত তিনি জানাননি যে তিনি বাংলার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবেন কিনা। তবে মিঠুন চক্রবর্তী যদি বিজেপির সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে এবারের নির্বাচনে মিঠুন চক্রবর্তী কে বিশেষভাবে কাজে লাগাতে চলেছে গেরুয়া শিবির।

দিন কয়েক আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। হঠাৎই একদিন মিঠুন চক্রবর্তীর বাংলোয় হাজির হয়েছিলেন মোহন ভাগবত। তবে, মিঠুন চক্রবর্তী পরে জানিয়ে ছিলেন, সেটা ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাতকার। কিন্তু, এতদিন ধরে রাজ্যের শাসক দলের সঙ্গে সংযুক্ত থাকার পর এবারে বিজেপির সঙ্গে সংযুক্ত হতে চলেছেন মিঠুন। তবে এখনো পর্যন্ত, তিনি পরিষ্কার করে জানাননি তিনি রাজনীতিতে আসবেন কিনা আবারো।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026