রাজ্য

নন্দীগ্রামে লড়ছেন মাননীয়া, বিজেপিকে হারাতে ‘মাস্টার স্ট্রোক’ মমতার

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি অত্যন্ত হাইভোল্টেজ একটি আসন হয়ে উঠে আসছে। এই নন্দীগ্রাম আসনে একদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বিজেপি কে হারানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে শাসক শিবির। খুলে দেওয়া হয়েছে দুটি দপ্তর। নন্দীগ্রামের দুটি ব্লকে দুটি অফিস খুলে দেওয়া হয়েছে। এবারের নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে চলেছে শাসক শিবির।

এছাড়াও ভোটের সময় মমতার ঠিকানা হতে চলেছে নন্দীগ্রাম। তাই ভোটের মুখে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি আলাদা বাড়ি ভাড়া নেওয়ার কথা চিন্তা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৮ জানুয়ারি থেকে ঠিক হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা করতে চলেছে নন্দীগ্রাম আসন থেকে। নন্দীগ্রামের তেখালি মাঠের জনসভায় থেকে এই কথা তিনি ঘোষণা করে দিয়েছিলেন। তারপর, যখন নির্বাচন কমিশনের সমস্ত ভোটের নির্ঘণ্ট ও ঘোষণা করে দেওয়া হল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম নন্দীগ্রাম আসনের পাশে লিখে রাখলেন।

তবে নন্দীগ্রাম আসনে কিন্তু মমতাকে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় বিজেপি। বিজেপির হয়ে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজে আবার মমতাকে হারানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাও আবার ৫০ হাজারের বেশি ভোটে। তাই ইতিমধ্যেই শাসক দলের নেতারা নন্দীগ্রামে যাত্রা শুরু করেছেন। ভোটের কয়েকদিনের জন্য নন্দীগ্রামে একজোড়া অফিস তৈরি করা হয়েছে। তৃণমূল নেতারা বলছেন, দুটি ব্লকের রাজনৈতিক এবং সামাজিক চরিত্র সম্পূর্ণ আলাদা। নন্দীগ্রাম ১ একেবারে সংখ্যালঘু অধ্যুষিত। আবার নন্দীগ্রাম ২ সংখ্যাগুরুদের প্রাধান্য রয়েছে।

তাই এই মুহুর্তে দুটি পৃথক কার্যালয় থেকে পৃথক কৌশল এবং রণনীতি নিয়ে প্রচার করতে শুরু করেছেন তৃণমূল নেতারা। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তারা সেখানে একটি বাড়ি ভাড়া করার ব্যবস্থা করতে চলেছেন। ইতিমধ্যেই নন্দীগ্রাম গিয়ে নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে এসেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নন্দীগ্রামে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে শুখেন্দু শেখর রায় কে। এছাড়াও নন্দীগ্রামে গিয়ে নির্বাচনের সমস্ত কাজকর্ম সহায়তা করবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026