মূল্যবৃদ্ধির বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে প্রায় প্রতিনিয়ত পাল্লা দিয়ে দাম বাড়ছে পেট্রোপণ্য জাতীয় জিনিসের। পেট্রোল ও ডিজেলের দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তদের। এদিকে পেট্রোল ও ডিজেলের প্রায় প্রতিদিন দাম বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে বললেই চলে। ভোপালে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অন্যদিকে দিল্লি ও মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম যথাক্রমে ৯১.১৭ টাকা ও ৯৭.৫৭ টাকা। এত বেশি টাকা দিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য তাই এবার কেন্দ্রীয় সরকার তেল কোম্পানিগুলোর সাথে পর্যায়ক্রমিক আলোচনা করছে। জানা গিয়েছে তারা বৈঠক করে পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ইত্যাদি কমাতে পারে যার ফলে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই সস্তা হয়ে যাবে। আসলে ভারতে পেট্রোল ডিজেল কিনতে গেলে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করে আসল দামের চেয়ে প্রায় দ্বিগুণ দাম দিতে হয় গ্রাহকদের। তবে সেই দামে কিছুটা ছাড় মিললে অনেকটাই স্বস্তি পেতে পারে গ্রাহকরা।
তবে যদি সরকার পেট্রোল ও ডিজেলের দাম জিএসটির অধীনে নিয়ে আসে তাহলে তেলের দাম অনেকটা কমে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। যদি এই মুহূর্তে সরকার পেট্রোল-ডিজেলের দাম জিএসটির অধীনে নিয়ে আসে তাহলে প্রতি লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে ৭৫ টাকা ও সেই জায়গায় প্রতি লিটার ডিজেল পাওয়া যাবে মাত্র ৬৮ টাকায়। লিটার প্রতি পেট্রলে ১৬ টাকা দাম কমলে অনেকটাই স্বস্তির মুখ দেখবে সাধারণ মানুষ। এই বিষয়ে প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যখন গোটা দেশে জিএসটি চালু হয়েছিল তখন থেকেই পেট্রোল ও ডিজেলকে তার অধীনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা এখনো হয়ে ওঠেনি। তাই বর্তমানে প্রত্যেকটি রাজ্য তাদের নিজেদের দরকার মত ভ্যাট বসিয়ে পেট্রোপণ্য বিক্রি করে। তবে যদি পেট্রোল বা ডিজেলকে জিএসটির অধীনে আনা হয় তাহলে দাম অনেকটাই কমবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…