নিউজ

BIG NEWS: পরিবর্তন আসছে মাধ্যমিক শিক্ষা স্তরে! আরও সহজ হল পাশ-ফেল

প্রতিটি পড়ুয়ার জীবনে প্রথম সরকারি ভিত্তিক পরীক্ষা হল মাধ্যমিক। যাকে এক কথায় বলা যেতে পারে জীবনযুদ্ধের প্রথম ধাপ। শিক্ষাকে ক্রমশ যুগোপযোগী করার জন্য মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে প্রতিবার আনা হয়েছে পরিবর্তন। মাধ্যমিকে নতুন পাঠ্যক্রম চালু হয় ২০১৫।কিন্তু এবারে পাঠ্যক্রম নয়, বদল আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষার পাশের নিয়মে।

পুরোনো পাঠ্যক্রম অনুযায়ী আগে পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি বিষয়ে পাশ নম্বর তুলতে হত। ৭ টি বিষয়ে ২৫ নম্বর পাওয়া ছিল পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক আর এর ভিত্তিতে তৈরী হতো রেজাল্ট।কিন্তু সম্প্রতি সিলেবাস কমিটির পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরে প্রস্তাব দেওয়া হয় যে, এবার থেকে ৭০০ এর বদলে ৫০০ নম্বরের ভিত্তিতে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। সাতটি নয় পাঁচটি বিষয়ে পাশ করলেই পরীক্ষার্থীরা হবে মাধ্যমিক পাশ।

তবে এই পাঁচটি বিষয়ের মধ্যে ইংরেজী এবং গণিতে পাশ করা বাধ্যতামূলক। এই দুটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কারণ হল উচ্চ শিক্ষায় ইংরেজি গুরুত্বপূর্ণ, তাছাড়া সম্প্রতি রাজ্য সরকার ইংরেজির উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া গণিত মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে সাহায্য করে এবং উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়তে গেলে গণিতের প্রয়োজন হয়।

সম্প্রতি জানা যায় যে WBSE এর তুলনায় CBSE ও ICSE বোর্ডের পরীক্ষার্থীরা সহজেই মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে এবং মোট নম্বরে ও এগিয়ে থাকছে। সমস্ত কিছু পর্যালোচনা করার পর দেখা যায় যে ৫ টি বিষয়ের উপর জোর দেয়া এর প্রধান কারণ। তাই মানের সাথে আপোস না করে কেন্দ্র এবং দিল্লী বোর্ডের সাথে অসাম্য ঘোচানোর জন্য এই প্রস্তাব দেওয়া হয়। দপ্তর সূত্রে খবর, প্রস্তাব জমা পড়ার পর প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষ ও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যে প্রস্তাব দেওয়া হয়েছে তা ২০২০ তে কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ২০২১ এ নতুন নিয়ম চালু হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026