দীপাবলীর আগে মধ্যবিত্তদের জন্য সুখবর। কমলো সোনার দাম। গত মাসে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৪০ হাজার টাকা। এই মাসে পরপর তিন দিন ২,২০০ টাকা দাম কমে সোমবার সোনার দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম প্রতি ৩৭ হাজার ৭৯৫ টাকায়। কলকাতায় আরও একটু কম। অন্যদিকে বেড়েছে রুপোর দাম। ০.১৯ শতাংশ বেড়ে রুপোর দাম হয়েছে কেজি প্রতি ৪৫ হাজার ২৫৮ টাকা।
সোমবার কলকাতার বাজারে ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৭ হাজার ৬৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৯ হাজার ৫০ টাকা।
গত মাসে সোনার দাম অত্যধিক বেড়ে যাওয়ার পিছনে বড় কারণ ছিল আমেরিকা ও চিন বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা। সেই উত্তেজনা কিছুটা হলেও কমার দরুনই সোনার বাজারে তার প্রভাব পড়েছে। গত তিন দিন ধরে সোনার দর যে হারে কমেছে তা দীপাবলির আগে সোনার ক্রেতাদের অনেকটাই স্বস্তি দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের বাজারে আগস্ট মাসে ১৪৫ কোটি টাকার সোনার ব্যবসা হয়েছিল কিন্তু সেপ্টেম্বরে মাত্র ৪৪ কোটি টাকার বেচাকেনা হয়। তবে গত কয়েক দিনে ডলারের প্রেক্ষিতে টাকার দাম একটু হলেও বাড়ার দরুন আগামী কয়েক দিন সোনার দাম আরও কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। ধনতেরসে ভারতের বাজারে সোনা কিছুটা সস্তাতেই মিলবে বলে আশা করা হচ্ছে। ফলে সোনার চাহিদাও বাড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…