দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর যে বাজেট ঘোষণা হয় তাতে কিছুটা হলেও আশাহত হয়েছিলেন সরকারি কর্মচারীরা। বাজেটের আগে সরকারি কর্মচারীরা আশা করেছিলেন যে তাদের নূন্যতম বেতন বৃদ্ধি হবে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে তাদের সেই আশা পূরণ হতে দেখা যায় নি। গোটা দেশ জুড়েই চলছে উৎসবের মরসুম আর তারই মাঝে সরকারি কর্মীদের জন্য রইলো মন ভালো করার মত খবর।এবার কিছুটা হলেও আশা জাগিয়ে ডিএ ঘোষণা করেন মোদী সরকার।
গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন যে, ৫ শতাংশ ডি এ বাড়ানো হচ্ছে সরকারি কর্মচারীদের। সপ্তম কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জানা যায় যে আগামী মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবে সরকারি কর্মীরা। সাধারণত মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বাড়ানো হয়।বেসিকের উপর ভিত্তি করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এই তিনটি দেশে এই ভাতা দেওয়া হয়। প্রকাশিত খবর অনুযায়ী ৫% বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতা ১২% থেকে বেড়ে ১৭% হবে। ২০১৬ থেকে এই প্রথম এত ডিএ বৃদ্ধি হয়। এর ফলে কেন্দ্রীয় সরকারের মোট ১৫,৯০৯.৩৫ কোটি টাকা খরচ হবে।
কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় অন্তত ৫০ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন সেক্টরের কর্মীদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু কর্মকর্তারা নন, এর ফলে লাভবান হবে ৬২ লক্ষ পেনশনভোগীও। এই সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও তাদের মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…