বারবার দেশের স্বচ্ছতার বিষয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে যোগ দেওয়ার পর থেকেই দেশবাসীকে স্বচ্ছ ভারত অভিযানের প্রতি নজর দিতেও অনুরোধ করেন। এদিন তেমন ভাবেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীকে বলেন, যত্রতত্র থুতু না ফেলতে। দেশে করোনা ভাইরাসের প্রকোপে সবসময়ই চিন্তার মেঘ ঘন হচ্ছে সরকারের। অহরহ বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আর তাই প্রধানমন্ত্রী মনে করেন এমন সংকটজনক সময় যেখানে সেখানে যত্রতত্র থুতু না ফেললে সংক্রমণ কমবে।
তিনি এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে আরও বলেন, রাস্তাঘাটে থুতু ফেলা খারাপ অভ্যেস। আর এই অভ্যেসকে বর্জন করে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হবে। এভাবেই কমবে আক্রান্তের ভয়। এছাড়া ICMR-এর তরফ থেকে দেশবাসীর কাছে আবেদন করা হয়েছিল, তাঁরা যেন গুটখা বা তামাকজাত দ্রব্য খাওয়া এড়িয়ে চলে। কারণ এইসমস্ত দ্রব্য মুখের ভেতরে লালারসের সৃষ্টি করে। আর তাতােই থুতু ফেলার অভ্যেস ক্রিয়া করে। তাই এইগুলি বর্জন করলে থুতু ফেলার অভ্যেস কমবে।
এছাড়া প্রধানমন্ত্রী আজ আরও বলেন, মাস্ক পরে বাড়ির বাইরে বেরোতে। তার ফলে অন্যের মুখের লালারস কথা বলার সময় ছিটে আসবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, রাজ্যে গুটখা বা তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের দিকে নজর দিতে। তাহলে যত্রতত্র থুতু ফেলা না হলে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করা সহজ হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…