নিউজ

করোনা মোকাবিলায় মাস্ক তৈরি একাদশ শ্রেণির ছাত্রী, কেন্দ্র থেকে এলো সম্মান

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব করোনা আতঙ্কের সন্ত্রস্ত হয়ে রয়েছে। কিভাবে এই করোনাকে ঠেকানো যায়, মানুষ ক্রমাগত বুদ্ধি দিয়ে তা বার করার চেষ্টা করছে। চলছে নানান রকম পরীক্ষা-নিরীক্ষা। ল্যাবরেটরি থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরেও পরীক্ষা-নিরীক্ষার নমুনা দেখা যাচ্ছে। কখনো সফল হচ্ছে কখনো বা অসফল। সাফল্য আসুক বা না আসুক চেষ্টা সকলেই করে চলেছেন। তাবড় তাবড় দেশের বৈজ্ঞানিকরা দিনরাত চেষ্টা করছেন কিভাবে করোনাকে গোটা বিশ্ব থেকে সরিয়ে ফেলা যায়।

করোনা প্রাণ নিয়েছে বহু মানুষের। এখনো দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। ভারতবর্ষ এও প্রভাব কিছু কম নয়। ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে চেষ্টা চলছে কিভাবে এর মোকাবিলা করা যায়। চেষ্টা করতে করতে এই সাফল্যের মুখ দেখিয়েছেন এক একাদশ শ্রেণীর ছাত্রী। তিনি তৈরি করে ফেলেছেন এক বিশেষ ধরনের মাস্ক। ছাত্রীর নাম দিগন্তিকা বসু। দিগন্তিকা চিকিৎসার ক্ষেত্রে যে নতুন দিগন্ত খুলে দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি মেমারির সুলতানপুর এর বাসিন্দা। পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির এর একাদশ শ্রেণির ছাত্রী। সে তৈরি করে ফেলেছে ‘পিওর এয়ার প্রোভাইডার এন্ড ভাইরাস ডেস্ট্রয়ার মাস্ক’, অর্থাৎ শুদ্ধ বাতাসও দেবে আবার ভাইরাস কেউ নষ্ট করে দেবে। মাস্কটি তিনি দুটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ দিয়ে শ্বাস গ্রহণ করার সময় বায়ুর সঙ্গে মিশে থাকা ধূলিকণা মাস্কে আটকে যাবে। শুধু তাই নয়, ভাইরাসকেও ভেঙে ফেলবে।

আর অন্য ভাগটির মাধ্যমে বিশুদ্ধ বাতাস হয়ে মানুষের ফুসফুসের মধ্যে চলে যাবে। সমস্ত খরচ মিলিয়ে, মাস্কটি বানাতে মাত্র ২০০ টাকা খরচ হয়েছে। তবে দিগন্তিকার তৈরি এমন মাস্ক এর খবর দিগন্ত পেরিয়ে পৌঁছে গেছে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার থেকে, এই মাস্ক তৈরীর জন্য তাকে সম্মান প্রদান করেন। তারা দিগন্তিকার সম্মতি নিয়েই ‘ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়া’ ভারতের সমস্ত জায়গায় এই ধরনের মাস্ক বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই মাস্কটি সহজলভ্য হওয়ায় অনেকেই এটি কিনতে পারবেন। শুধুমাত্র চিকিৎসা কর্মীরা নয় সাধারণ মানুষ ও এটি ব্যবহারের সুযোগ পাবেন। এত অল্প বয়সে এত সুন্দর বুদ্ধি খাটিয়ে দিগন্তিকা যে মাস্কটি তৈরি করেছে তার জন্য তাকে কুর্নিশ জানাতে হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026