আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই কার্ড ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি কাজ করতে যান, তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজ করতে হয়।
এইজন্য সময়ে সময়ে আধার কার্ড আপডেট করা দরকার। আধার কার্ড আপডেট থাকলে কোনো কাজ করতে অসুবিধা হবে না আপনার। ধরুন, আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন হলে, তারজন্য এখন দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। আপনি এখন ঘরে বসেই অনলাইনে আপডেট করতে পারবেন আধার কার্ড। আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজন আধার নম্বর, মোবাইল নম্বর, নতুন ঠিকানার প্রমাণপত্র (যেমন, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি)। আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার পদ্ধতি হল নিম্নলিখিত:
১. প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যান।
২. “My Aadhaar” মেনুতে ক্লিক করুন।
৩. “Update your Aadhaar” অপশনে ক্লিক করুন।
৪. “Update Demographic Data Online” অপশনে ক্লিক করুন।
৫. আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড প্রবেশ করুন।
৬. আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP প্রবেশ করুন।
৭. নতুন ঠিকানার প্রমাণপত্রের একটি স্ক্যান করা কপি আপলোড করুন।
৮. “Preview” অপশনে ক্লিক করুন।
৯. তথ্য সঠিক হলে “Final Submission” অপশনে ক্লিক করুন।
আপনার আবেদন সফল হলে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) দেওয়া হবে। এই URN-এর সাহায্যে আপনি আপনার আবেদনের অবস্থান ট্র্যাক করতে পারবেন। আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য কোনো ফি নেওয়া হয় না। তবে, আপনি যদি আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে ডাকযোগে পাঠাতে চান তাহলে ৫০ টাকা ফি দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…