নিউজ

এই স্কিমে 55 টাকা জমা দিলে কৃষকরা 36000 টাকা পর্যন্ত পেনশন পাবেন, জেনে নিন

বর্তমানে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা একাধিক লাভজনক পরিকল্পনা ঘোষণা করেছে। যে পরিকল্পনা গুলিতে স্বল্প বিনিয়োগে লাভজনক টাকা রিটার্ন পান গ্রাহকরা। অটল পেনশন যোজনা থেকে শুরু করে জনধন যোজনা, সাধারণ মানুষের অবসর জীবন সুরক্ষিত করতে একাধিক বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে সরকার। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছি, যেটি আপনার অবসর জীবনকে পুরোপুরি সুরক্ষিত করবে।

আপনার বয়স যদি ১৮ বছর উত্তীর্ণ হয় এবং আপনি যদি সরকারি এই পরিকল্পনার সুবিধা গ্রহণ করতে চান, তবে নিকটবর্তী ব্যাংকে গিয়ে মাসিক কিস্তিতে আজকেই বিনিয়োগ করুন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায়। শুরুতেই আমরা আপনাদের বলি, স্বল্প বিনিয়োগে এই পরিকল্পনা আপনাকে অবসর সময়ে বাম্পার টাকা রিটার্ন দেবে।

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় বিনিয়োগের যোগ্যতা-
প্রধানমন্ত্রীর বিশেষ এই স্কিমে বিনিয়োগ করতে হলে একজন বিনিয়োগকারীকে কমপক্ষে ১৮ বছর উত্তীর্ণ হতে হবে। যদি ১৮ বছর বয়সে কোন ব্যক্তি এই পরিকল্পনায় বিনিয়োগ করেন, তবে তার বয়স ৬০ বছর হওয়া পর্যন্ত মাসিক ৫৫ টাকা বিনিয়োগ করতে হবে। ৩০ বছর বয়সী কোনো ব্যক্তি এই পরিকল্পনা বিনিয়োগ করতে হলে মাসিক ১১০ টাকা এবং ৪০ বছর বয়স্ক কোনো ব্যক্তিকে এই পরিকল্পনার সুবিধা নিতে হলে মাসিক ২০০ টাকা বিনিয়োগ করতে হবে।

কিভাবে সুবিধা পাবেন?
৬০ বছর পর্যন্ত এই পরিকল্পনায় নির্দিষ্ট হারে বিনিয়োগ করলে নির্ধারিত সময় শেষে মাসিক কিস্তিতে টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী। অর্থাৎ, মাসিক ৩০০০ টাকা পেনশন তার অ্যাকাউন্টে জমা করবে সরকার। অর্থাৎ প্রতিবছর একজন পেনশনভোগী ৩৬ হাজার টাকা পাবেন সরকারি এই প্রকল্প থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026