ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Changes from October: মধ্যবিত্তদের জন্য সুখবর, ১ অক্টোবর থেকে এলপিজি সিলিন্ডার-সহ আসছে এই ৫টি পরিবর্তন

প্রতিমাসের শুরুতেই ভারতে কিছু নতুন পরিবর্তন হয়। সেরকম ভাবেই এবারেও ১ অক্টোবর ২০২৪ থেকে ভারতে ঘটতে চলেছে বেশ কিছু নতুন পরিবর্তন, যা আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের পকেটে সরাসরি ভাবে প্রভাব ফেলতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, অক্টোবর মাসের শুরু থেকে এমন কি কি পরিবর্তন হচ্ছে ভারতে এবং সেগুলি আমাদের উপরে কিভাবে প্রভাব ফেলবে।

১. এলপিজি গ্যাসের দামে সম্ভাব্য পরিবর্তন

প্রথমেই আমরা এলপিজি গ্যাসের দাম নিয়ে কথা বলতে চলেছি। অক্টোবর মাসের একেবারে প্রথম দিকে এলপিজির দাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানিগুলির তরফ থেকে। এমনিতেই প্রতিমাসের শুরুতে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হয়। যদিও এখনো ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোন বড় পরিবর্তন আশা করা হচ্ছে না, তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু উঠানামা করতে পারে। সেক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসার প্রতিষ্ঠানের উপরে চাপ পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

২. সিএনজি এবং পিএনজির দাম পরিবর্তন

এবারে আসা যাক সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের ব্যাপারে। সিএনজি মূলত যানবাহনে ব্যবহার করা হয়। যদি এই সিএনজি গ্যাসের দাম বাড়ে তাহলে, সরাসরি ভাবে ট্যাক্সি অটো এবং বাসের ভাড়া বৃদ্ধি পেতে পারে। এছাড়াও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের খরচ বৃদ্ধি পেয়ে যেতে পারে এর প্রভাবে। অন্যদিকে পিএনজি গ্যাস ব্যবহার করা হয় রান্নার জন্য। এমনিতে এই গ্যাসের দাম অনেক কম হয়। যদি এলপিজি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি বা হ্রাস নিয়ে কোনরকম চিন্তা করার প্রয়োজন নেই। তবে যদি আপনাদের বাড়িতে পিএনজি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই গ্যাসের খরচ বাড়লেও বাড়তে পারে।

৩. এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন

আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে এই খবরটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ব্যাংকটি তার ক্রেডিট কার্ডের লয়ালিটি প্রোগ্রাম এ পরিবর্তন আগামী মাস থেকে। অর্থাৎ আপনি প্রাপ্ত পুরস্কার পয়েন্ট ব্যবহার করে, বেশ কিছু কাজ করতে পারবেন। এই পরিবর্তন কিছু লোকের জন্য বেশ উপকারী হতে পারে, আবার কয়েকজনের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করেন, তবে আপনাকে নতুন নিয়মের ব্যাপারে আগে থেকে জেনে নিতে হবে, এবং তারপরে সাবধানে খরচ করতে হবে।

৪. সুকন্যা সমৃদ্ধি যোজনায় নতুন নিয়ম

ভারত সরকারের জনপ্রিয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এখন শুধুমাত্র মেয়ে শিশুর আইনি অভিভাবকরা, এই প্রকল্পের একাউন্ট পরিচালনা করতে সক্ষম হবেন। মেয়ের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিয়মটি চালু করা হয়েছে। আপনি যদি মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি একাউন্ট খুলে থাকেন, তাহলে আপনার জন্য এই নিয়মটা জানাটা অত্যন্ত দরকারী। এটা কিন্তু আপনার মেয়ের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় হতে চলেছে।

৫. পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর নিয়মে পরিবর্তন

পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF প্রকল্পে বেশকিছু নতুন পরিবর্তন আসতে চলেছে। এই নতুন নিয়মগুলি বিশেষ করে নাবালকদের PPF অ্যাকাউন্টগুলিকে সরাসরি ভাবে প্রভাবিত করবে। ১৮ বছর বয়স পর্যন্ত এই সমস্ত নিয়ম বলবৎ থাকবে। আপনি যদি সন্তানের নামে একটি পিপিএফ একাউন্ট খুলে থাকেন, তাহলে আপনাকে এবার এই নতুন নিয়ম গুলো বুঝে নিতে হবে। এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার সন্তানের একাউন্ট সঠিক ভাবে চালানো হচ্ছে নাকি না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026