ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holidays: ব্যাংক বন্ধ থাকবে বৃহস্পতিবার, জানুন কোথায় এবং কেন ৩ অক্টোবর ব্যাংক ছুটি দিল RBI

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারতের বেশ কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাংক। ৩ অক্টোবর ২০২৪ এ সমস্ত সরকারি এবং বেসরকারি খাতের ব্যাংক বন্ধ থাকবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সারা দেশে নবরাত্রি শুরু হতে চলেছে। ১২ অক্টোবর দশেরা উৎসব পালিত হবে সারা ভারতে। নবরাত্রি ও অগ্রসেন জয়ন্তির কারণে আগামীকাল শুধুমাত্র একটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে বাকি অন্য জায়গাতে ব্যাংক খোলা থাকবে। অক্টোবরে কতদিন ব্যাংক বন্ধ থাকবে এবং কোন কোন জায়গায় কবে কবে ব্যাংক বন্ধ থাকবে চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

৩ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে এখানে

শারদীয়া নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তীর কারণে ৩ অক্টোবর ২০২৪ তারিখে রাজস্থানে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে বাকি রাজ্যে ব্যাংকের শাখা খোলা থাকবে বলেই জানা যাচ্ছে। শারদীয়া নবরাত্রি হল রাজস্থানের মানুষদের জন্য একটা অনেক বড় উৎসব যা দেবী দুর্গার আরাধনার মাধ্যমে উদযাপিত হয়। পাশাপাশি এই দিন মহারাজে অগ্রসেন জয়ন্তীও পালিত হয়। ফলে সবমিলিয়ে, আগামীকাল ব্যাংক বন্ধ থাকবে রাজস্থানে। তবে অনলাইন পরিষেবা চালু থাকবে।

আর কোন কোন দিন থাকবে ব্যাংক ছুটি?

২ অক্টোবর গান্ধী জয়ন্তী, এবং পশ্চিমবঙ্গে মহালয়া উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে। ৩ অক্টোবর রাজস্থানে শারদীয়া নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তির কারণে ব্যাংক ছুটি থাকবে। ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকবে রবিবারের কারণে। ১০ অক্টোবর মহা সপ্তমী, ১১ অক্টোবর মহা অষ্টমী ও মহা নবমী, ১২ অক্টোবর বিজয়া দশমী এবং দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায়। এছাড়াও আসামের কিছু কিছু জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। ১৩ অক্টোবর রবিবার থাকার কারণে সাপ্তাহিক ছুটি থাকবে। ১৪ অক্টোবর শুধুমাত্র গ্যাংটকে ব্যাংক ছুটি থাকবে। ১৬ অক্টোবর আগরতলা এবং কলকাতায় লক্ষ্মী পূজার কারণে ব্যাংক ছুটি থাকবে। ১৭ অক্টোবর মহর্ষি বাল্মিকী জয়ন্তী ও কাটি বিহু উৎসবের কারণে অসমে ব্যাংক বন্ধ থাকবে। ২০ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ২৬ অক্টোবর জম্মু-কাশ্মীর অধিগ্রহণ দিবস এবং চতুর্থ শনিবারের কারণে সারা ভারতে ছুটি থাকবে ব্যাংক। ২৭ অক্টোবর রবিবারের জন্য সাপ্তাহিক ছুটি থাকবে। ৩১ অক্টোবর কালীপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে এবং দিওয়ালি উপলক্ষে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026