ভারতীয় জনজীবনের প্রেক্ষাপটে ব্যাংকের গুরুত্ব যে কতখানি তা বলে দিতে হবে না। ভারত সরকারের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের পাশাপাশি এমন একাধিক ব্যাংকের উপস্থিতি রয়েছে, যেগুলি মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্জিত সম্পদের সুরক্ষা প্রদান করে। বিশেষ করে সহজ সুদে ঋন প্রদানের পাশাপাশি গ্রাহকদের অর্জিত সম্পদের সঠিক মূল্যায়ন দেয় এই সমস্ত ব্যাংকগুলি।
তবে বিগত কয়েক বছরে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিতে একাধিক অনিয়ম লক্ষ্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর এবার সেই জন্য দেশের সমস্ত ব্যাংক গুলিকে করা হুঁশিয়ারি দিয়েছে RBI। বিগত কয়েক বছরে গোল্ড লোনের ওপর একাধিক অনিয়ম দেখা গেছে দেশের বিভিন্ন ব্যাংকে। নির্দিষ্ট পরিমাণ সোনা জমা রাখার পরে যে পরিমাণ অর্থ গ্রাহকদের লোন পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে গ্রাহকরা তার চেয়ে বেশি পেয়েছেন আবার অনেক ক্ষেত্রে কম পেয়েছেন। এমনকি, লোন পরিশোধের পরেও নির্দিষ্ট পরিমাণ সোনা ফেরত পাননি। এমন ধরনের একাধিক অনিয়ম লক্ষ্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার গোল্ড লোনের ওপর সেই সমস্ত অনিয়মের মেরামত করার জন্য রাষ্ট্রের সমস্ত ব্যাংকের কাছে উত্তর চেয়েছে RBI।
গোল্ড লোন হলো ব্যাংকের এমন একটি উল্লেখযোগ্য সুবিধা, যার মাধ্যমে খুব সহজেই গ্রাহকরা ব্যাংক থেকে লোন পেয়ে থাকেন। অতিরিক্ত নথিপত্র ছাড়াই এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর জন্য নিজের কাছে গচ্ছিত সোনা ব্যাংকে জমা রেখে সেই সোনার দামের পরিমাণের ওপর নির্ভর করে লোন পেয়ে থাকেন গ্রাহকরা। মূলত, নিজের সোনার সঠিক সুরক্ষা এবং তৎকালীন অর্থের প্রয়োজনে এই লোন গ্রহণ করে থাকেন গ্রাহকরা। শুধু তাই নয়, গোল্ড লোনের একটি বড় সুবিধা হল এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রদান করে গ্রাহকদের। গ্রাহকরা চাইলে কম সুদে স্বল্পমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদি সময়ের ভিত্তিতে গোল্ড লোন গ্রহণ করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…