নিউজ

ভোট দানের নিয়মে পরিবর্তন, জানালো নির্বাচন কমিশন

ভোটার সংখ্যা বাড়াতে এবার চালু হচ্ছে নতুন নিয়ম। গত শনিবার, কেন্দ্রের তরফ থেকে জানা গিয়েছে যারা বিভিন্ন ভাবে অক্ষম এবং ৮০ বছরের বেশি বয়সীরা এবার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারবেন।

বর্তমানে, সশস্ত্র বাহিনী ও নির্ধারিত নির্বাচনের যারা দায়িত্বে থাকেন তারাই একমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। কিন্তু এখন থেকে শারীরিক ভাবে অক্ষম ও ৮০ বছরের বেশি বয়স্করা এই সুযোগের আওতায় এলেন। সুপরিচিত আধিকারিকরা জানিয়েছে, শুধুমাত্র ভোটারের সংখ্যা বাড়ানোর জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সুপারিশ এর ভিত্তিতে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রণালয় ২২ শে অক্টোবর সংশোধনীতে জানিয়েছে, শারীরিকভাবে অক্ষম বা ৮০ বছরের বেশি লোক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারবেন।

অনুপস্থিত ভোটার তাদের বলা হয় যারা ভোটকেন্দ্রে যেতে অসমর্থ থাকে। কর্মকর্তরা জানিয়েছেন এই উভয় বিভাগেই এমন লোক রয়েছে যারা ভোটকেন্দ্রে পৌঁছাতে পারছেন না এবং স্বাভাবিকভাবে ভোট দিতে পারছেন না। তাদের জন্যই এই অভিনব পদক্ষেপ নেওয়া হল।

এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এই পদক্ষেপ দুই বিভাগের লোককে স্বাচ্ছন্দে তাদের ভোট দিতে সক্ষম করবে এবং এভাবে ভোটদানের সংখ্যা বাড়িয়ে তুলবে। এক্ষেত্রে পোলিং অফিসার প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অনুপস্থিত ভোটার এবং ১৩ এ ফর্মটিতে প্রতিবন্ধী ব্যক্তির সত্যতা যাচাই করবেন’।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026