রাজ্য

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চার্জশিট ফাইল হলো দেবাঞ্জনের বিরুদ্ধে, কোন কোন ধারায় দায়ের হলো মামলা?

এবারে ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে চার্জশিট ফাইল করলো কলকাতা পুলিশ। খুনের চেষ্টা, প্রতারণা, এবং বিপর্যয় মোকাবিলা আইন নিয়ে ১৪টি থানায় মামলা দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। কসবা ভ্যাকসিন কাণ্ডে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট এই মামলায় চার্জশিট ফাইল করেছে। ইতিমধ্যেই, দেবাঞ্জন দেব এবং আরো ৭ জনের বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট জমা পড়ে গেছে।

কলকাতা পুলিশ ইতিমধ্যেই ১৩১ জন এর বয়ান নিয়ে নিয়েছে এই সিট। কসবার একটি ক্যাম্প থেকে এই ভুয়ো ভ্যাকসিনেশনের কান্ড ঘটে ছিল যেখানে এই ভ্যাকসিন নিয়ে সমস্যার মধ্যে পড়ে ছিলেন তৃণমূল সাংসদ মিমি। শুধুমাত্র টিকা দেওয়া নয় দেবাঞ্জন নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিয়েছিল বলেও খবর। সব মিলিয়ে দেবাঞ্জন দেব কাণ্ডে রীতিমতো একাধিক মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত যত এগিয়েছে তত নতুন নতুন তথ্য জোগাড় হয়েছে এই মামলায়। শেষ পর্যন্ত এই ভ্যাকসিন কাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত করে লালবাজার। মাত্র দু মাসের মধ্যে এই ঘটনার চার্জশিট ফাইল করে রেকর্ড সময়ে তদন্ত করল কলকাতা পুলিশ। ভ্যাকসিনকাণ্ডে সিবিআই তদন্ত দাবি করে জনস্বার্থ মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু তবুও, এই সমস্ত মামলা সম্পূর্ণরূপে খারিজ হয়ে যায়।

এইসব মামলা খারিজ করে আদালত পর্যবেক্ষণ করে, ‘এটা বিরল অপরাধ। দেবাঞ্জন কিভাবে এরকম ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত আশ্চর্যের।’ দিল্লী পর্যন্ত এই মামলা নিয়ে জলঘোলা করা হয়েছিল। সিবিআই কিংবা অন্য কোন কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি লিখেছিলেন হর্ষবর্ধনকে। হর্ষবর্ধন সেই সময় ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বিরোধী দলনেতার চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে তাগাদা দেওয়া হয় এই তদন্ত আরো তাড়াতাড়ি করার জন্য। তারপরেই রাজ্য সরকার এই সিট গঠন করে দু’মাসের মধ্যে এই মামলার চার্জশিট ফাইল করে রেকর্ড করলো কলকাতা পুলিশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026