বিনোদন

Yashrat: প্রেমিকা মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট যশের, কী বললেন অভিনেতা?

নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। গত আড়াই মাসে অভিনেত্রীর প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসতে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের খুলমখুল্লা রোম্যান্সের কাহিনি ঘুরে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে। এমনকি কলকাতার প্রকাশ্য বৃষ্টিভেজা রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে দুজনকে। তবে নুসরতের পুত্র সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোনও মন্তব্য এখনো করেননি ‘যশরত’। 

বিতর্ক থাকুক আর না থাকুক, নিজের প্রেমিকা নুসরতের পাশে সব সময় ছিলেন, আছেন হয়তো ভবিষ্যতেও থাকবেনও অভিনেতা যশ দাশগুপ্ত। অন্তত, নুসরতের মা হওয়ার এই পুরো জার্নিটায় সব কটাক্ষ আর গুঞ্জনকে এক পাশে সরিয়ে, একেবারে শক্ত হাতে সব ঝড় থেকে নুসরতকে রক্ষা করেছেন। এমনকি নুসরতের হাসপাতালে ভর্তি থেকে দুপুরে ওটিতে যাওয়া অব্দি অভিনেত্রীর পাশে সশরীরে উপস্থিত ছিলেন। আজ নুসরত মা হওয়ার পর সাংবাদমাধ্যমের সামনে দু-লাইনের বিবৃতি দিয়েছেন যশ নিজে। তিনি জানান, ‘যাঁরা জানতে চাইলছেন নুসরতের স্বাস্থ্য সম্পর্কে তাঁদের বলে রাখি মা ও ছেলে দুজনেই একদম সুস্থ রয়েছে, খুব ভালো আছে’। প্রেমিকার মা হওয়ার নিজের ব্যক্তিগত অভিব্যক্তি এই বার্তায় কোনোভাবে যোগ করেনি যশ। 

তবে প্রেমিকার প্রথমবার মা হওয়া নিয়ে বেশ চিন্তায় ছিলেন যশ। তবে সব চিন্তার অবসান ঘটেছে আজ দুপুরেই। দুজনেই পুরোপুরি সুস্থ। টেনশন ফ্রি হতেই যশ প্রথম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করলেন।তা এই নতুন পোস্টে কী লিখলেন অভিনেতা? যশ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি নতুন ছবি পোস্ট করেছেন। যেখানে কালো টিশার্টে দেখা গেল যশকে। একেবারে যেন কনফিডেন্ট লুক।

এই ছবি পোস্ট করে যশ লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো। এরপরেই যশের এই ছবি দেখে নেটিজেনরা তাঁকে বাবা হওয়ার শুভেচ্ছা ভরিয়ে দেন। ইউটিউবার স্যান্ডি সাহা লেখেন, ‘আজ আমি মাসি হয়ে গেলেন’। তবে এখনো কারোর কমেন্টের কোনো প্রতিক্রিয়া দেননি। তবে যশের এই ছবি পোস্ট হতেই হাসপাতালের বেড থেকেই লাইক দিলেন নতুন মাম্মা। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026