বৃহস্পতিবার বেলা পৌনে একটায় পার্ক স্ট্রিটের এর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী মা এবং ছেলে বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত তাদের সঙ্গে রয়েছেন। যশ নিজেও বিজেপি টিকিটে চন্ডীতলা আসন থেকে এইবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন।
বৃহস্পতিবার নুসরাতের মা হওয়ার সংবাদ সামনে আসা মাত্রই বিভিন্ন মহলের অনেকেই তাকে শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলের মধ্যে অনেকেই নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও নুসরাতকে মা হবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
আর এবারে নতুন মা নুসরাত জাহানকে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘ অবশ্যই শুভেচ্ছা জানাবো। আমরা মাতৃশক্তিকে সম্মান করি। তিনি আমাদের নতুন নাগরিক দিয়েছেন। তার এবং তার সন্তানের সুস্থতা কামনা করি।’
অন্যদিকে, এসএসকেএম হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটি বৈঠক করে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন তার মাতৃত্বের জন্য। সাংবাদিকদের প্রশ্নের মুখ্যমন্ত্রী গাড়িতে উঠতে উঠতে বলেন, ‘ অভিনন্দন, অনেক অভিনন্দন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…