রাজ্য

ভুয়ো আইনজীবী পরিচয় দিয়ে, ৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী

এবারে আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। নাজিয়া এলাহী খান নামে একজন মহিলাদের এই মর্মে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ। জানা যাচ্ছে বিজেপির সংখ্যালঘু সেল এর সদস্য তিনি। দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করেছেন ওই বিজেপি নেত্রী। পুলিশ সূত্রের খবর, এখনো পর্যন্ত ধৃতের আইনজীবী হওয়ার কোনো রকম প্রমাণ মেলেনি নাজিয়ার কাছ থেকে।

নাজিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাংলা মিটিয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তুলে তাদেরকে প্রতারণা করেছেন তিনি। ইতিমধ্যেই বাগুইআটি থানায় তার নামে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সঞ্জীব আগারওয়াল নামক একজন ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছিলেন। তিনি দাবি করেছেন, তার বিবাহ বিচ্ছেদের মামলা মিটিয়ে দেওয়ার নাম করে নাজিয়া এলাহী খান ছয় লক্ষ টাকা নিয়েছিলেন তার কাছ থেকে।

তার পাশাপাশি ২০২০ সালে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই একই ব্যক্তি। গিরিশ প্রার্থনায় অভিযোগ দায়ের করার পরে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে তদন্তে নামে আইনজীবীদের বার কাউন্সিল। বার এসোসিয়েশনের চিঠি অনুযায়ী সেখান থেকে পুলিশ সম্প্রতি নিশ্চিত হয় যে, নাজিয়া এলাহী খান কোনভাবেই একজন আইনজীবী নন বরং তিনি শুধুমাত্র একজন বিজেপি নেত্রী।

যদিও, নাজিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হবার পরে দিল্লির সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে বৃহস্পতিবার সকালে গিরিশ পার্ক থানার পুলিশ তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত উল্লেখ্য, নাজিয়া এলাহী খান তিন তালাক মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করার জন্য তদন্তে নেমেছে পুলিশ। যদিও, নাজিয়ার গ্রেফতারের পর মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি শীর্ষ নেতারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026