কৌশিক পোল্ল্যে: বয়সভারে একেবারেই জীর্ন হয়ে যাননি এই ফিটনেস যোগগুরু। এখনও নিয়মিত শরীরচর্চা চালিয়ে নিজেকে ফিট রাখার মন্ত্রে দীক্ষিত করেছেন তিনি। প্রবীনা এই যোগগুরুর বয়স ৭৫, তবু শরীরে বার্ধক্যের মলিনতা একেবারে নেই বললেই চলে।
যোগাসন এমন একটি সুঅভ্যাস যা রপ্ত করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই বজায় থাকে। ঠিক এই কারনেই যোগ থেরাপিতে বারংবার আস্থা রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা সকলেই জানি যোগসাধনার উৎপত্তি হয়েছে এই দেশেই।
এই মর্মে ২১শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বৃদ্ধার ফিটনেস দেখেই বোধগম্য হয়, প্রতিটি দিনই তার কাছে যেন যোগদিবস।
দেখুন কি অনায়াসেই এরকম অত্যাশ্চর্য যোগাসনটি করেছেন, এটির নাম ধনুরাসন। হালফিল প্রজন্মের যুবসমাজের থেকে কোনো অংশে পিছিয়ে নেই এই প্রবীনের প্রতিভা।
আরও দেখুন এই ত্রিকোনাসনটি কি দক্ষতার সঙ্গে করেছেন তিনি। এরকম বহু যোগাসন প্রত্যহ পালনই সুস্বাস্থ্যের মূল মন্ত্র। আরও বহু আসন তিনি নিয়মিত করেই থাকেন, যা ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায়। আর বলাই বাহুল্য ছবিগুলি এখন ভাইরাল হয়ে ঘুরছে নেটদুনিয়ায়।
এই বয়স্কা যোগগুরুর প্রতিভা আজকের প্রজন্মের জন্য সত্যিই দৃষ্টান্তমূলক। প্রতিভায় বয়স যেন কখনো বাধা হয়ে না দাঁড়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…