দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৪৩ জন। ক্রমেই আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড গড়ছে। যত দিন এগোচ্ছে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় নতুন করা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৩ জন। শুধু আক্রান্তই নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত একদিনে মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার কবলে প্রাণ দিয়েছেন ১ হাজার ১৪৭ জন।
মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬৩ জন। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন যে গত ১৪ দিনে দেশে সুস্থতার হার অনেকটাই বেড়েছে। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্দ্ধমুখী হচ্ছে। সেখানে করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন। আর মৃতের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। মহারাষ্ট্রে ৪৫৯ জনের করোনাতে মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে গুজরাট(৪,৩৯৫) তৃতীয় স্থানে আছে দিল্লি। সংক্রমণের সংখ্যা ৩ হাজার ৫১৫ জন। আর দিল্লির পরেই সংক্রমণের নিরিখে আছে ২ হাজার ৬৬০ জন। আর পঞ্চম স্থানে রয়েছে ২ হাজার ৫৮৪ জন।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৩৩ জনের। রাজ্যের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা একই রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…