নিউজ

২১ শে জুন সূর্যগ্রহণের পর ভারতে কমবে করোনা সংক্রমণ, মন্তব্য ভারতীয় বিজ্ঞানীর

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব গত কয়েক মাস ধরে করোনা ভাইরাস এর সঙ্গে লড়াই করছে। শেষ পর্যন্ত কবে এই ভাইরাস আমাদের ছেড়ে যাবে আমরা কেউ জানিনা। আমাদেরকে এই ভাইরাসের কাছে মাথা নত করতে হবে না আমরা এই যুদ্ধে জিতব, এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একেকটা দিন কাটছে আমাদের। মাঝে মাঝে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে জনসাধারণ, কিন্তু মানসিকভাবে প্রত্যেকেই বিধ্বস্ত। গৃহবন্দি জীবন কাটাতে কাটাতে আমরা প্রত্যেকেই একটা বিরক্তিকর পরিবেশে থাকছি।

পৃথিবীর তাবড় তাবড় দেশ ক্রমাগত চেষ্টা করে চলেছে এই ভাইরাসকে তাড়ানোর জন্য নানান রকম ওষুধ, ভ্যাকসিন বার করতে। কিন্তু সফলতা এখনো পর্যন্ত আসেনি। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা আপাতত এসব করেই আমাদের করোনার থেকে বাঁচতে হবে। এখনো পর্যন্ত লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই করোনা ভাইরাস। কত মানুষের প্রিয়জনকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মানুষের জীবিকা কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। অর্থনৈতিক দিক থেকে প্রত্যেকটির দেশকে কাহিল করেছে এই ভাইরাস।

সারা বিশ্ব যখন এই ভাইরাস কে জখম করার জন্য উঠে পড়ে লেগেছে তখন চেন্নাইয়ের ডঃ কে সুন্দর কৃষ্ণা জানিয়েছেন, আগামী সূর্যগ্রহণ এর দিন থেকেই পৃথিবীতে করোনা ভাইরাস এর উপদ্রব কমতে থাকবে। তার মতে এটি একটি মহাজাগতিক ঘটনা। গতবছর ২৬ শে ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ আর সেইদিন থেকেই চিনে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়তে থাকে। তার মতে সূর্য গ্রহণের পরে পৃথিবীতে বায়ুমণ্ডলের যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তন এই এই ভাইরাসের জন্ম হয়েছে। আবার সূর্য গ্রহন হলে এই ভাইরাস বিদায় নেবে। সূর্য গ্রহণের দিন বায়ু স্তরে নানান রকম পরিবর্তন ঘটবে। আর এই পরিবর্তিত বায়ুমন্ডলই ভাইরাসের বিনাশ সাধন করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026