শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস মহামারীর মধ্যে রাজস্থানের থর মরুভূমিতে শুরু হয়েছে প্রচন্ড উত্তপ্ত পরিবেশ। চারিদিকে ভয়ংকর তাপদহ চলছে। কয়েকদিন আগেই এর মধ্যেই ভয়ঙ্কর পঙ্গপালের আক্রমণে সেখানকার মানুষজন একেবারে তিতিবিরক্ত হয়ে উঠেছিল। এবার প্রচন্ড গরমের জন্য সেখানে শুরু হয়েছে খরার পরিবেশ। যোধপুরের একটি পুকুরে শয়ে শয়ে মাছের মৃত্যু হয়েছে। অনাবৃষ্টির দরুন প্রচণ্ড গরমে পুকুরের জল একেবারে শেষ হয়ে গেছে।
যোধপুরের সইলা গ্রামে পুকুরটি শুকিয়ে যাওয়ার কারণে মৃত মাছগুলি ভেসে উঠেছে। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করছে মাছগুলি যাতে জীবিত থাকে। সেই জন্য তারা প্রত্যেকে ৩০০ টাকা খরচ করে জলের ট্যাঙ্ক কিনে সেই পুকুর তারা জল দিয়ে ভরাচ্ছেন।
তবে ‘দ্য পাবলিক হেলথ এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ থেকে চেষ্টা করা হচ্ছে সাগর লেক এবং কাইলানা লেক, সুরপুরা ড্যাম থেকে জল দেওয়ার। প্রাকৃতিক পরিবেশের নানান পরিবর্তনের মধ্যে জীবজগৎ সত্যিই আর যুঝতে পারছে না। বেঁচে থাকাটা সত্যিই আজ বড় কষ্টকর হয়ে উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…