বিনোদন

ঘরের ছেলের অকাল মৃত্যুতে ক্ষুব্ধ জনতা, সলমান-করণ জোহরদের কুশপুতুল পোড়ালো পাটনাবাসী

কৌশিক পোল্ল্যে: ঘরের ছেলের অকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পাটনাবাসী। তার ওপর সুশান্তের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে অসংখ্য জমাট রহস্য, যার সমাধানে চলছে চুলচেরা তদন্ত। এসবের মাঝেই গতকাল রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন অগনিত পাটনাবাসী। অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছিলেন সমগ্র পাটনার গর্ব, সেই দুঃখে ক্ষোভে ফেটে পড়ে প্রকাশ্যে সলমান খান ও পরিচালক করণ জোহারের কুশপুতুল পোড়ানো হলো।

সম্প্রতি কঙ্গনা রানাউতের একটি ভিডিওতে নেপোটিজম বা স্বজনপোষণের বিষয়টি আরও জোরালো হয়। কঙ্গনা স্পষ্টই জানান, বলিউড ইন্ডাস্ট্রির কূটনীতিই সুশান্তকে মেরে ফেলেছে। এত সংঘর্ষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখে দক্ষ অভিনয় করা সত্ত্বেও সুশান্ত কোনো রকম সম্মান বা স্বীকৃতি পায়নি সেই জায়গায় অন্যান্য স্টারকিডরা ডেবিউ ফিল্মের জন্যই তিন চারটে করে অ্যাওয়ার্ড বা সম্মান পেয়েই থাকেন।

ইন্ডাস্ট্রিতে কোন গডফাদার না থাকার ফলে আজ সুশান্তের এই পরিণতি দাবি কঙ্গনার। আউটসাইডার হয়ে ফিল্মসিটিতে টিকে থাকা সত্যিই যথেষ্ট কঠিন বিষয়। এর উপর কারন জোহরের মত পরিচালক সুশান্তকে খানিক এড়িয়ে চলতেন। একের পর এক ছবিতে বাদ পড়ত অভিনেতা সুশান্তের নাম। একই পন্থায় হেঁটেছেন সলমান খান, তার জন্য বহু উঠতি স্টারের ক্যারিয়ার শুরুতেই ধ্বংস হয়ে গিয়েছিল।

সুশান্তের আত্মহত্যা নিয়ে ক্রাইম ব্রাঞ্চ প্রতিনিয়ত কাজ করে চলেছে। কারণটা হয়তো খুব শীঘ্রই প্রকাশ্যে চলে আসবে এই বিষয়ে আশাবাদী মুম্বাই পুলিশ, এই মর্মে অভিনেতার ঘনিষ্ঠ কয়েকজনকে জেরা করা হবে, তালিকায় রয়েছেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীও। তবে নেপোটিজমের রাজত্ব আর কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে মিমস ও ট্রোলের বন্যা। আরও এক ধাপ এগিয়ে ময়দানে নেমে পড়লেন পাটনাবাসী। বলিউডের হর্তাকর্তাদের কুশপুতুল পুড়িয়ে এবং সুশান্তের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌনমিছিলে নামলেন স্থানীয় বাসিন্দারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026