রাজ্যে কবে থেকে লোকাল ট্রেন চলবে? সেই নিয়ে জল্পনা চলছে। সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব জানিয়েছিলেন, রাজ্য চাইলে পরিস্থিতি বিচার বিবেচনা করে লোকাল ট্রেন চালানোর কথা ভাবা হবে। যদিও রাজ্যের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। রাজ্যের আধিকারিক মহলের অনুমান যে আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বিতীয় দফার বৈঠকের পরে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে।
লোকাল ট্রেন বা মেট্রো চালু না হলে সরকারি বা বেসরকারি কর্মচারীরা অফিসে যেতে পারবেন না। ফলে অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে অসুবিধায় পড়তে হচ্ছে। যদিও হাওড়া ডিভিশনকে পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি চিঠি লিখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। হাওড়ার সংশ্লিষ্ট রেল সুরক্ষা বাহিনী এবং রেল আধিকারিকদের কাছে সুরক্ষা বিধি ও অন্যান্য বিষয় সম্পর্কে ২৩ জুনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই চিঠি আবার জল্পনা বাড়াচ্ছে। তাহলে কি হাওড়াতে ট্রেন চালু হবে?
ওদিকে লোকাল ট্রেন চালু করলে সংক্রমণের মাত্রা আরও বাড়বে। থার্মাল স্ক্রিনিং করে প্রবেশ করানো কথা ভাবা হচ্ছে। কিন্তু অফিসের সময় যাত্রীরা এতসময় হাতে নিয়ে কি বেরোবেন? এর পাশাপাশি গ্রামের দিকে স্টেশনগুলোতে কোনো নির্দিষ্ট গেট নেই। তাই সেখানে থার্মাল স্ক্রিনিং করা কার্যত অসম্ভব। প্রত্যেক স্টেশনে নিরাপত্তারক্ষী মোতায়েন করা কি রেলের পক্ষে সম্ভব? যদিও রেলের পক্ষ থেকে এখনও স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…