খেলা

IPL 2022: ধোনির নেতৃত্বে প্লে-অফে পৌঁছাতে পারে চেন্নাই! হলুদ বাহিনীর সামনে রয়েছে এই একটাই রাস্তা

ব্যাকফুটে যাওয়া চেন্নাই সুপার কিংসকে যদি কেউ প্লে-অফে পৌঁছাতে পারেন তিনিই মহেন্দ্র সিং ধোনি। ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনি একাধিকবার এমন কার্য সাধন করেছেন। তার নেতৃত্বে আইপিএলের ইতিহাসে সর্বাধিক বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। তবে চলতি মরশুমে অধিনায়ক পরিবর্তন চেন্নাইয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। আইপিএলের মেগা আসর শুরু হওয়ার ২ দিন পূর্বে দলের নেতৃত্ব ছাড়ের ধোনি। তারে স্থানে হলুদ বাহিনীর নতুন নেতা হন রবীন্দ্র জাদেজা। তবে অধিনায়ক হিসেবে জাদেজার ধারাবাহিক ব্যর্থতা দলকে প্লে-অফের লড়াই থেকে ব্যাকফুটে ফেলে দেয়।

সবদিক বিবেচনা করে গতকাল সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামার পূর্বে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন রবীন্দ্র জাদেজা। মূলত তার অনুরোধে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। দলের দায়িত্ব নিতেই ফের প্লে-অফের লড়াইয়ে জমজমাট ভাবে যাত্রা শুরু করলো চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায় যেন প্রত্যেকটি ক্রিকেটার পুরনো প্রেম ফিরে পেয়েছেন গত কালকের ম্যাচে। ওপেনিং জুটিতে ঋতুরাজ গায়কোয়াড় এবং কনওয়ের ১৮২ রানের অনবদ্য জুটিতে ফের জয়যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস।

গতকাল সানরাইজ হায়দরাবাদের বিপক্ষে ১৩ রানে জয় তুলে নেয় চেন্নাই। বর্তমানে নয় ম্যাচ খেলে তিনটি জয় অর্জন করে ৬ পয়েন্ট অর্জন করেছেন চেন্নাই সুপার কিংস। আগামীতে চেন্নাইয়ের সামনে রয়েছে আর পাঁচটি ম্যাচ। যেখানে প্রতিটি ম্যাচে জয়লাভ করতে পারলে ১৬ পয়েন্ট অর্জন করবে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলের মেগা আসরে দল সংখ্যা বেড়ে যাওয়ায় একটি মাত্র দল ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারে। সে ক্ষেত্রে বড় ব্যবধানে প্রতিটি ম্যাচে জয়লাভ করতে পারলে চতুর্থ দল হিসেবে প্লেয়ার খেলার যোগ্যতা অর্জন করতে পারে চেন্নাই। আর একমাত্র মহেন্দ্র সিং ধোনিই এই অসাধ্য সাধন করতে পারেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Rahit Roy

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026