খেলা

থাপা-ইসমারের গোলে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল গতবারের রানার্স আপ চেন্নাইন এফসি

গোয়া: গতকাল, মঙ্গলবার গোয়ার ভাস্কদাগামার তিলক ময়দানে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং ছেন্নাইন এফসি। গতবারের আইএসএলে এটিকের কাছে হারলেও রানার্স আপ হওয়ার দৌলতে এবারে জামশেদপুর এফসির থেকে অনেক বেশি এগিয়ে ছিল চেন্নায়ইন এফসি। আর সেই এগিয়ে থাকার অ্যাডভান্টেজ নিয়ে জামশেদপুরকে হারিয়ে সপ্তম আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাইন এফসি।

এদিন প্রথমার্ধের শুরু থেকেই অনেক বেশি অগোছালো মনে হয়েছিল জামশেদপুর এফসিকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের প্রথম মিনিটেই চেন্নাইন এফসির হয়ে প্রথম গোলটি করেন অনিরুদ্ধ থাপা। জামশেদপুরের ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই ইসমারের পাস থেকে গোলটি করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। থাপা যখন গোল করেন, তখন ম্যাচের বয়স ছিল মাত্র ৫১ সেকেন্ড। আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সব থেকে দ্রুততম গোল। এমনকি এবারের আইএসএলে প্রথম ভারতীয় হিসেবে তিনিই গোলটি এদিন করলেন।

এরপরে ২৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাই। জামশেদপুরের আইজ্যাক চেন্নাইয়ের ছান্তেকে ধাক্কা মারেন। যার ফলে পেনাল্টি পেয়ে যায় চেন্নাইন এফসি। আর সেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে স্কোর লাইভ ২-০ করেন ইসমার। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দলের হয়ে গোল করে ব্যবধান কমান জামশেদপুরের ভালসকিস। গতবার এই ফুটবলার চেন্নাইন এফসির হয়ে খেলেছিলেন। কিন্তু এবার জামশেদপুরের জার্সিতে গোল করলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কারণ, প্রথমার্ধে স্কোরলাইন ২-১ থাকলেও দ্বিতীয়ার্ধে গিয়ে সেটার কোনও পরিবর্তন হয়নি। দুই দলের কেউই চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। তাই অবশেষে জামশেদপুরকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছে চেন্নাইইন এফসি।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026