সম্প্রতি আমির খানের কন্যা ইরা খান সঙ্গে সম্পর্ক তৈরী হয়েছে আমির খানের ফিটনেস কোচ নুপুর শিখারের। কিছুদিন আগে নুপুর শিখারে ইন্সটাগ্রামে ইরা খানের সঙ্গে ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। তার সাথেই শুরু হয় ইরা ও নুপুরকে নিয়ে গুঞ্জন। জানা যায়, গত 6 মাস ধরে নুপুর ও ইরা ডেটিং করছেন। লকডাউনের সময় নুপুর ও ইরার সম্পর্কের সূত্রপাত হয়েছে। ইদানিং মহাবালেশ্বরে আমির খানের বাগানবাড়িতে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। এমনকি দিওয়ালির সময় একসঙ্গেই ছিলেন ইরা ও নুপুর।
ইরা ও নূপুরের সম্পর্কে অভিনেতা আমির খান যে সিলমোহর দিয়েছেন তা তাঁর বাগানবাড়িতে দুজনের সময় কাটানো দেখেই বোঝা যাচ্ছে। এমনকি আমিরের প্রাক্তন স্ত্রী ও ইরার মা রীনা দত্তের সঙ্গে নূপুরের পরিচয় করিয়ে দিয়েছেন ইরা। ইরা ও নুপুর অফিশিয়ালি তাঁদের সম্পর্ক স্বীকার না করলেও অনায়াসেই বোঝা যাচ্ছে এই সম্পর্ক হয়তো পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
আমির খানের কন্যা ইরা পেশায় ট্যাটু আর্টিস্ট। এর আগে ইরা মিশাল কৃপালনীর সঙ্গে সম্পর্কে ছিলেন। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর মিশাল ও ইরার ব্রেক-আপ হয়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মিশালের সঙ্গে ব্রেক-আপের কথা ঘোষণা করেন ইরা।
কিছু দিন আগে ইরা ট্যাটু আর্টিস্ট-এর পেশা বেছে নিলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রোল করা হয়। কিছু গোঁড়া মুসলমান মহিলারা বলেন, এই পেশা বেছে নেওয়ার জন্য ইরা নরকে যাবেন। ইসলাম কখনো এই পেশাকে অনুমোদন করে না। তবে ইরা এই বিতর্কিত মন্তব্যের কোনো জবাব দেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…