নিউজ

‘এবার নতুন লড়াই’ দীর্ঘ এক দশক পর মুক্তি পেয়ে জানালেন ছত্রধর

২০০৮ সালে শালবনীতে জিন্দালের কারখানা উদ্বোধনে আসা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল তার। পরবর্তী সময়ে একের পর নাশকতামূলক ঘটনায় সংবাদের শিরোনামে এসেছিলেন জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাত। অবশেষে ২০০৯ সালে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তারপর দীর্ঘ আইনি লড়াই। ২০১৫ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেয় মেদিনীপুর আদালত। ২০১৯ সালে সেই রায় পুনর্বিবেচনা করে কমিয়ে দশ বছর করা হয়। তখন থেকেই একটা ঈঙ্গিত মিলেছিল যে, খুব শীঘ্রই জঙ্গলমহলে ফিরে আসছেন ‘ঘরের ছেলে’।

দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে মুক্তি পেলেন এক সময়ে সিপিআইএম-এর চোখের ঘুম কেড়ে নেওয়া এই নেতা। এবার তার ক্ষেত্রভূমি লালগড়ে ফেরার পালা। বন্দি থাকাকালীন অসুস্থতার কারণে এসএসকেএম-এর উডবার্ণ ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। শনিবার আইনি জটিলতা কাটতেই লালগড়ে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় বাইক র‍্যালি করে লালগড়ে ফিরবেন তিনি, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে।

আরও পড়ুন : ‘ফাঁপা’ বাজেটে ‘স্তম্ভিত’ মমতা, একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের

জঙ্গলমহলে কোণঠাসা হয়ে পড়া তৃণমূল কংগ্রেস ছত্রধর মাহাতকে কাজে লাগিয়ে হারানো জমি পুনরুদ্ধারে নামতে পারে বলে সূত্রের খবর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ছত্রধর, এমনটাই জানা গেছে। সেই ঈঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্যেও। মুক্তি পেয়ে তিনি বলেন, ‘খুব শীঘ্রই জঙ্গলমহলে ফিরছি। এবার নতুন লড়াই শুরু হবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026