ক্রিকেট মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া ম্যাচে একটি অন্য মাত্রা যোগ করে। যদিও এই ঘটনা ইদানীংকালে কদাচিৎ লক্ষ্য করা যায়। বর্তমানে এই দুই এশীয় দলকে বিশেষ করে ক্রিকেট মাঠে খুব কমই মুখোমুখি হতে দেখা যায়। সেই রকমই একটি ম্যাচ হতে চলেছে আগামী মঙ্গলবার। ছোটদের বিশ্বকাপ অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ছোটদের টুর্নামেন্ট হোক বা বড়দের ম্যাচে উত্তেজনা যে একই রকম থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।
সুপার লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারতের ছোটোরা। অপরদিকে চতুর্থ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছোয় পাকিস্তান। এখন পর্যন্ত চারবার এই ট্রফি জেতা ভারতকে এবারেও ফেভারিট হিসাবে ধরা হচ্ছে। আগের বছর এই ট্রফি ঘরে তুলেছে ভারত এবং এবারের সংস্করণে এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি প্রিয়ম গর্গ নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে পাকিস্তান এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে দু’বার।
আরও পড়ুন : ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মহম্মদ হুরাইরা বলেছেন “এই ম্যাচ টি আমরা অন্য যেকোনো ম্যাচের মতোই মনে করছি। ভারত-পাকিস্তান বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী তাই ম্যাচে একটু উত্তেজনা থাকে তবে আমরা সেটাই অভ্যস্ত হয়ে যাব। আমি এটা অন্য একটা ম্যাচের মতোই খেলবো।” এই পাক ওপেনার ব্যাটসম্যান আবার সম্পর্কে শোয়েব মালিকের ভাইপো। তিনি যতই বলুন না কেন ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা একটা কাজ করবেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…