Pic Courtesy : India.com
এ যেন গোটা দেশবাসীর ধৈর্য্যের পরীক্ষা। নির্ভয়াকান্ডে দোষীদের ফাঁসি নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। সাজা হওয়ার ঠিক একদিন আগেই স্থগিত হয়ে যায় ফাঁসি। তবে এখানেই শেষ নয় ফাঁসির দাবীতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হল তিহার কর্তৃপক্ষ। সেই আবেদনের শুনানি হবে রবিবার বিকেলে। আজকের রায়ে নতুন করে ফাঁসির দিন ঘোষণা করবে দিল্লি হাইকোর্ট।
একাধিক আইনি পথের সাহায্য নিয়ে আদালতে আবেদন করে যাচ্ছিলো অপরাধীরা। এরপর শুক্রবার দিল্লীর পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে আপাতত স্থগিত হয়ে যায় ফাঁসি। অন্যতম অপরাধী পবন গুপ্তা সুপ্রিম কোর্টে জানায় অপরাধ করার সময় সে নাবালক ছিল, তাই সাজা কম করার আবেদন জানায় সে।
আরও পড়ুন : এই দেশে হিন্দু ছাড়া আর কেউ থাকবে না : শাহীন বাঘ শুটার
শুধু পবন গুপ্তাই নয় এর আগেও দোষী বিনয় শর্মা প্রাণভিক্ষার আর্জি জানিয়ে আবেদন জানালে সেটি খারিজ করে দেয় রাষ্ট্রপতি। এছাড়াও অক্ষয় কুমারের আর্জিও খারিজ করা হয়।
দিল্লী কোর্টের স্থগিতাদেশের পর অপরাধীদের আইনজীবী এ পি সিং বলেন, তিনি কখনোই ফাঁসি কার্যকর হতে দেবে না। এরপরই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…