নিউজ

‘ফাঁপা’ বাজেটে ‘স্তম্ভিত’ মমতা, একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের

১ লা ফেব্রুয়ারি, ২০২০ দ্বিতীয় মোদী সরকারের প্রথম সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেট ঘিরে ক্ষোভ উগরে দিলেন বিরোধীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন ‘আমি স্তম্ভিত’। এই বাজেটকে ‘ফাঁপা বাজেট’ বলেও উল্লেখ করেন তিনি।

বাজেটের বিরোধিতা করে সংসদে মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কর ছাড় নিয়ে মিথ্যা কথা বলছেন অর্থমন্ত্রী, এমনই অভিযোগ ডেরেকের। অন্যদিকে, কংগ্রেসের রাহুল গান্ধীও কটাক্ষ করেন অর্থমন্ত্রীকে। বলেন, ‘এই বাজেট সংসদের ইতিহাসে দীর্ঘতম, তবে সম্পূর্ণ ফাঁপা।’ কর্মসংস্থানের ক্ষেত্রে সঠিক দিশা না থাকায় বাজেটের কড়া সমালোচনা করেন এই কংগ্রেস নেতা।

আরও পড়ুন : বাজেট ২০২০ : ৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, ঘোষণা অর্থমন্ত্রীর

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও এই বাজেট নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এটা স্লোগানধর্মী বাজেট। এর থেকে সাধারণ মানুষের লাভের কোন আশা নেই।’ এই বাজেটকে ‘জনবিরোধী বাজেটের’ তকমা দেন এই সিপিআইএম বিধায়ক। তবে বিরোধীরা যতই সমালোচনা করুক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন বাজেট নিয়ে খুবই আশাবাদী। কর ছাড়ের পরিমাণ বাড়ানোয় অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এর ফলে মধ্যবিত্তের মুখের হাসি চওড়া হবে বলে মনে করেন অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026