খেলা

শাস্তি পেল ভারতীয় দল, বিগত পাঁচ বছরে প্রথম এই কাজ করলো ভারত

সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি ক্রিকেট মাঠে নিয়মের পরিবর্তন এনে থাকে মাঝে মাঝে তার পাশাপাশি বর্তমান কালে নিয়ম ভঙ্গের অভিযোগে শাস্তি দিতেও বেশ তৎপর তারা। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজে ক্যাগিসো রাবাডা ও স্টুয়ার্ট ব্রডকে নিয়ম ভঙ্গের অভিযোগে শাস্তি পেতে দেখা গেছে। ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেল ভারতীয় দল। বিগত প্রায় ছ’বছরে ভারতীয় দলের কাছে এই ঘটনা প্রথম।

২০১৪ সালের আগস্ট মাসে অস্ট্রেলিয়ার ওভাল টেস্টে শেষবার স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়েছিল ভারত। তারপর ২৬৪ টি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। শুধু তাই নয় বিরাট কোহলির অধিনায়কত্বে প্রথমবার এই শাস্তির মুখে পড়ল ভারতীয় দল। যেখানে অধিনায়ক বিরাট কোহলি সহ অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফের ভারতীয় দলে একাধিক পরিবর্তন, এই ১১ জনকে নিয়ে মাঠে নামবেন বিরাট কোহলি

আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য অধিনায়ক সহ অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়। ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে খেলা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ে ভারতীয় দলের দুই ওভার বাকি ছিল তাই জরিমানা দ্বিগুণ হয়েছে।

মাঠের দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও শন হাই এবং তৃতীয় আম্পায়ার অ্যাশলে মেহরোত্রা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে বিষয়টি জানান। তারপর সবকিছু বিবেচনা করে ম্যাচ রেফারি এই শাস্তি আরোপ করেন, কোহলি কোনো প্রতিদ্বন্দ্বিতায় না গিয়ে এই অভিযোগ মেনে নেন। এখানে কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার ছিল না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026