নিউজ

ভাইজ্যাগের পর ছত্তিশগড়ে একই ঘটনার পুনরাবৃত্তি, বিষাক্ত গ্যাসে অসুস্থ ৭ জন

স্টাফ রিপোর্টার: ভাইজ্যাগের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের রায়গড়ে একটি কাগজ তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বিষাক্ত সেই গ্যাসের ফলে সাতজন কর্মী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এমনটাই জানিয়েছেন রায়গড়ের এসপি সন্তোষ সিং।

জানা গিয়েছে, লকডাউন বিধি মেনেই খোলা হয় কারখানা। সেখানে কর্মীরা নিজেদের কাজে ফিরে আসেন। বুধবার রাতে কারখানাটি পরিস্কারের জন্য খোলা হলে তখনই গ্যাস লিক্ করা শুরু করে বলে জানা গিয়েছে। এরপর ওই গ্যাস লিক্ হওয়ায় ঘটনাস্থলে সাতজন কর্মী অসুস্থ হয়ে পড়লে কারখানার মালিক তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যদিও কারখানার মালিক প্রথমে পুলিশকে কিছুই জানাননি।

পরে হাসপাতালে কর্মীদের নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়।অপরদিকে একইদিনে ভাইজ্যাগে প্লাস্টিক কারখানায় গ্যাস লিক্ করে সেখানে মৃত্যু হয়েছে ১১ জনের। ৫,০০০ এরও বেশি মানুষ অসুস্থ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026