নাইজারে : গ্রীষ্মের এই সময়ে ঝড়ের দাপট চারিদিকে। কালবৈশাখীর দেখা না মিললেও মাঝে মাঝেই উঁকি দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়। নিকটবর্তী সমুদ্রে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হচ্ছে নিয়মিত। সঙ্গে তীব্র বিদ্যুতের ঝলকানি ভয় ধরাচ্ছে মনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আতঙ্ক বাড়িয়েছে মানুষের মধ্যে। নিত্যনতুন ঘূর্ণিঝড় হানা দিয়ে যাচ্ছে কয়েকদিন অন্তর অন্তর। এই ছবি যদি বঙ্গদেশের হয়, তবে খুব স্বস্তিতে নেই সুদূর আফ্রিকাও।
এশিয়া মহাদেশের এই দক্ষিণ পূর্ব অংশের সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় যদি আতঙ্ক বাড়ায় বঙ্গবাসীর মনে। তবে সুদূর আফ্রিকাতে ভয় ধরাচ্ছে কালবৈশাখী। পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট জনপদ নাইজার। এই নাইজার প্রদেশে হওয়া একটি ঘটনা সম্প্রতি বিশ্ববাসীর সামনে এসেছে স্যোশাল মিডিয়ার সৌজন্যে। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি চমকে দেওয়ার মতো ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি শহরের উপর দিয়ে ভয়ানক ধূলিঝড়। ভিডিওটির বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে, ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার নাইজারে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ভয়ঙ্কর সেই ঝড়ের দাপটে তছনছ হয়ে যাচ্ছে শহর। গোটা শহরেই অবলীলায় তান্ডব চালিয়ে যাচ্ছে ধূলিঝড়। অসহায় ভাবে দেখছে মানুষ। বিশ্ব জুড়ে করোনা আতঙ্কের এই ভয়ঙ্কর ছবি দুশ্চিন্তা বাড়িয়েছে। তবে খুশির খবর এটাই যে, এই ধূলিঝড়ের কারণে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ভিডিওটির সঙ্গে বেশ কয়েকটি চমকে দেওয়ার মতো ছবিও ভাইরাল হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…