ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

FD-তে ফের সুদের হার কমাল SBI, তবে সস্তা হবে গৃহ ঋণ

ভারতে দীর্ঘদিন লকডাউন চলছে। যার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিচের দিকে। এরকম অবস্থায় ফের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ১২ মে থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। আগামী ৩ বছর পর্যন্ত সব রকমের ফিক্সড ডিপোজিটে ০.২০ শতাংশ বা ২০ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে।

একদিকে সুদ কমিয়ে আমানতকারীদের জন্য খারাপ খবর দিয়েছে SBI। অন্যদিকে ঋণগ্রাহকদের জন্য সব ধরণের ঋণে সুদের হার কমানো হয়েছে। ০.১৫ শতাংশ বা ১৫ বেসিস পয়েন্ট হারে সুদের হার কমানো হয়েছে। এই সুদ কমানোর জেরে আগামী ১০ মে থেকে সব পরিশোধ মেয়াদে ৭.২৫ শতাংশ হল সুদের হার। আগে MCLR-এ সুদের হার ছিল ৭.৪০ শতাংশ। ১০ মে থেকে ১৫-বেসিস পয়েন্ট কমছে। এই নিয়ে গত কয়েক বছরে প্রায় ১২ বার MCLR-এ কমানো হল সুদের হার।

প্রবীণ নাগরিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যার নাম SBI Wecare Deposit। এই স্কিমের আওতায় অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম পাবেন বয়স্ক ব্যক্তিরা। পাঁচ বছর তার ওপরে মেয়াদী আমানতে এই স্কিম চালু থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026