রাজ্য

কংগ্রেসের ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর ‘না’, CAA নিয়ে মমতার পাশে চিদাম্বরম

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধীতায় কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির হয়নি দেশের ছয়টি বড় বিরোধী দল। সেই দল গুলির মধ্যে তৃণমূল কংগ্রেসও ছিল। দিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়েই মন্তব্য করলেন কংগ্রেস নেতা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। শনিবার কলকাতায় এসে প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির না হওয়া মানেই কিন্তু নাগরিকত্ব আইন মেনে নেওয়া নয়। কেউ আলাদা ভাবে লড়াই করলেও তিনি লড়াই করছেন।’

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে দেশ জুড়ে বিরোধী দল গুলি একের পর এক আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন করে চলেছে। এই নিয়েই বিরোধী জোটের লক্ষ্যে গত ১৩ জানুয়ারি দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী দলগুলোকে নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেখানে হাজির হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু সেই বৈঠকে তিনি যাননি। শুধু তৃণমূল কংগ্রেসই নয়, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, আম আদমি পার্টি, শিব সেনার মতো বিজেপি বিরোধী দলগুলিও হআজির ছিলনা বৈঠকে।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্প কে স্বাগত জানাতে আয়োজিত হবে ‘কেম ছো ট্রাম্প’

এদিন কলকাতায় প্রাক্তন অর্থমন্ত্রীকে কংগ্রেসের ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন। চিদাম্বরম আরও বলেন, ‘দেশের স্বার্থে আমাদের সকলকে একসাথে লড়তে হবে। বৃহত্তর স্বার্থে সকলকে এক হতে হবে। আর আমি আশাবাদী তারা সবাই এক জায়গায় আসবে।’ এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে প্রদেশ কংগ্রেস নেতাদের প্রশিক্ষণের জন্য রাজ্যে এসেছেন চিদাম্বরম। আজ তারই একটি কর্মশালা ছিল কলকাতায়। তারপরই সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

অম্রপালির সঙ্গে রোম্যান্সে মজেছেন পবন সিং, ১০০ মিলিয়ন ভিউ পেরিয়ে ঝড় তুলেছে এই গান

ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার Pawan Singh-এর জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। তাঁর পুরোনো হোক বা নতুন—…

May 13, 2026

নতুন নিয়মে বন্ধ হতে পারে LPG ভর্তুকি, জেনে নিন কারা পাবেন না এই সুবিধা

বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন যাঁরা, তাঁদের জন্য বড় আপডেট। কেন্দ্র সরকার এবার LPG গ্রাহকদের…

May 13, 2026

‘১০টার মধ্যে অফিসে ঢুকতেই হবে’, সরকারি কর্মীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য কড়া বার্তা দিল নবান্ন। এবার থেকে সকাল ১০টার মধ্যে অফিসে ঢুকতেই হবে…

May 13, 2026

‘মনোবল ভেঙো না, ২০২৯-এ বড় লড়াই’, মমতা-অভিষেকের বার্তা কর্মীদের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দলের ‘ডিজিটাল যোদ্ধা’দের মনোবল চাঙ্গা করতে মাঠে নামলেন…

May 13, 2026

শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন ট্রেন, কোন রুটের যাত্রীরা সুবিধা পাবেন?

শিয়ালদহ ডিভিশনের ট্রেনযাত্রীদের জন্য বড় সুখবর। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে কৃষ্ণনগর-আমঘাটা সিঙ্গল লাইনে…

May 13, 2026

কালো ছাতার মতো ড্রেস পরে চমকে দিলনে অভিনেত্রী উর্ফি জাভেদ, তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও

নিজের অদ্ভুত এবং ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই শিরোনামে থাকেন Uorfi Javed। আবারও এক অভিনব…

May 13, 2026