রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের নির্বাচিত হটস্পট এলাকার মধ্যে রাজ্যের ৪ টি এলাকা ও রয়েছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া ও উত্তর ২৪ পরগনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাওড়ার বেশ কিছু এলাকায় বিশেষ নজরদারি চালাতে বলেছেন তিনি। এরসাথে প্রয়োজন পড়লে সশস্ত্র বাহিনী নামানো হবে বলেও বৈঠকে উল্লেখ করেছেন।
তবে রাজ্যের বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে করোনা সংক্রমণ ঘটেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই জেলাগুলি হল-
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম।
এই ১০ টি জেলাতে কোনো সংক্রমণ হয়নি বলে জানা গেছে। কিন্তু এই এলাকাগুলিতে সংক্রমণ ঘটেনি বলে কোনোভাবেই বিধিনিষেধ ও নজরদারি হালকা করা যাবে না। কড়া নজরদারিতে রাখতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…