করোনা রুখতে ৩রা মে পর্যন্ত লকডাউন বর্ধিত হয়েছে দেশজুড়ে। প্রত্যেক দেশবাসীকে বারবার অনুরোধ করা হয়েছে বাড়ির বাইরে না যেতে। এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীর উপাসনা করে গান গাইলেন এক যুবক। গানটি তার নিজেরই লেখা। টিকটকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় এক যুবক হাতে মাইক নিয়ে বারান্দায় দাঁড়িয়ে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘কেশরী’ এর ‘তেরি মিট্টি’ গানটির সুরে নিজের লেখা শব্দ বসিয়ে একটি গান গাইছেন। যেটিতে রীতিমতো প্রধানমন্ত্রীর গুণগান করছেন। সমালোচকেরা একে মোদি বন্দনা বলেও আখ্যা দিয়েছেন।
গানের লাইনের অর্থ হলো, “দেশ তুমি হাসতে থাকো। মোদি আছেন বলেই আমরা রক্ষা পাচ্ছি। সঙ্কট যতই তীব্র হোক না কেন, আমাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করেছেন তিনি। আমরা এই নিয়ম মেনে চলবো এবং একসঙ্গে করোনাকে হারাবো।”
গানটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “এটি মোদিজি পর্যন্ত পৌঁছে যাক …”
@varun_bharti_musicइसको मोदी जी तक पुहंचा दो… ##pmmodi ##lockdown ##varunbhartimusic ##guzarasong ##guzara ##gharbaithoindia
গানটি গেয়েছেন বরুণ ভারতী নামের এক ব্যাক্তি। যিনি সাধারণত শখে গান করেন এবং টিকটকে বিভিন্ন রকমের ভিডিও দিতে পছন্দ করেন। এই গানের ভিডিওটিতে প্রায় ৪.৩ মিলিয়ন ভিউ হয়েছে এছাড়া ৯ হাজারেরও বেশি মানুষ এটিতে মন্তব্য করেছেন। অনেকেই বরুণের গানের প্রশংসা করেছেন, শুধু তাই নয় স্বয়ং প্রধানমন্ত্রীও তার তারিফ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…