করোনার জেরে ঘরবন্দী সকলেই, যার ফলে রাস্তাঘাট জনশূন্য। আর অপরদিকে ক্রমশই বাড়ছে তাপমাত্রার প্রকট। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকেই গরম বেড়েছে।
এরইমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া আরও খবর, দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদসহ জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে। তবে এদিন বিকেলের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টি নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বইতে পারে।
আগামী বেশ কয়েকদিন উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা, মেঘালয় সহ রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও সিকিমেও বৃষ্টির পরিমান বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…