করোনা সংক্রমণ রোধ করার জন্য রাজ্যের বেশ কিছু এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। এই এলাকাগুলিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে চাইলে সেক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে। তার সাথে কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না। এই এলাকাগুলির স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকেই বেরোতে পুরোপুরি নিষেধ করা হয়েছে। কেন্দ্রের নির্বাচিত হটস্পট এলাকা হিসাবে রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর রয়েছে।
শুক্রবার দুপুরে কলকাতার যে এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে, সেগুলি হল- রাজাবাজার, মানিকতলা, নারকেলডাঙা ও কাঁকুড়গাছি। এইসব এলকার প্রবেশপথ সম্পূর্ণভাবে পুলিশ আটকে দেয়। ভিড় কমানোর জন্য বিধাননগরের ৩ টি বাজার ৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জগৎপুর বাজার, জ্যাংরা বাজারও বন্ধ রাখা হচ্ছে।
আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে ভিড় প্রসঙ্গে বলেছেন যে, বাজারে ভিড় করা একদম চলবে না, দরকার পড়লে সশস্ত্র পুলিশবাহিনী নামাতে হবে। এরসাথে তিনি আরও বলেছেন যে প্রতিটি বাজারে স্যানিটাইজার রাখতে হবে। কোনও দোকানে ৫ জনের বেশি থাকবে না। মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হবে না। কোনোভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…