শ্রেয়া চ্যাটার্জি – ভারতবর্ষ সহ অনেক জায়গাতেই এখন লকডাউন চলছে। সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখছেন। বাঙ্গালীদের নববর্ষের মত আসামের বিহু উৎসব এবারে বন্ধ। তবে তাতে কি? কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন দুই ক্ষুদে, ফেলে দেওয়া ঝড়তি পড়তি জিনিসে তাল তুলে তারা গেয়েছিলেন আসামের বিহু গান। আবারও দুই বোন হাতে একটি ছোট যন্ত্র নিয়ে সুন্দর করে বিহু গান পরিবেশন করেছিলেন।
বিহু উৎসব উপলক্ষে এই দুই বোন ‘ব্যালকনি বিহু কনসার্ট’ করেছিলেন। তারা আবারো চলে এসেছেন সোশ্যাল মিডিয়ায়। আসামের বিখ্যাত শাড়ি মেখলা পরে সুন্দর করে সাজুগুজু করে অন্তরা ও অঙ্কিতা নন্দী হাতে সেই ছোট্ট বাজনাটি বাজাতে-বাজাতে গান ধরলেন। তারা আরও বলেন যে, করোনা ভাইরাস সত্যি খুব সাংঘাতিক একটি জিনিস, তবে বিহু উৎসব এর কাছে এটি নিতান্তই ক্ষুদ্রতম। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে থেকে বিহু উৎসব পালন করুন। পুনেতে থেকে আসাম বাসীদের উদ্দেশ্যে তারা এই বার্তা দিলেন।
এই লকডাউনে অনেকেই ভেবে পাচ্ছে না বাড়িতে এতটা সময় কাটাবেন কি করে? কেউ বই পড়ছেন, কেউ রান্না করছেন, কেউবা আবার পুরনো ধুলো পড়া হারমোনিয়াম গিটারটা নিয়ে গলাটা একটু সেধে নিচ্ছেন, কেউ কেউ আবার পুরনো ক্যানভাসটায় নতুন করে রং তুলির প্রলেপ দিচ্ছেন। সব মিলিয়ে সকলেই মজা করতে চাইছে। আসলে করোনা ভাইরাস নিয়ে প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে। তাকে ভুলে থাকার জন্য সকলেই চাইছে বাড়িতে থেকে কিভাবে একটু মনটাকে হালকা করা যায়। সংগীত একমাত্র উপায় যাতে ভারাক্রান্ত মন অনেকটা ফুরফুরে হয়ে যেতে পারে এক নিমেষে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…