অরূপ মাহাত: রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর শোনাতে চলেছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের সভায় উপস্থিত থাকবেন মূখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা করতে পারেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের। এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো। বকেয়া ডিএ সহ একাধিক বিষয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে তারা। রাস্তায় নেমে আন্দোলনও করেছে বিভিন্ন সংগঠন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে মৌখিক আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ যে সরকারের থেকে ভরসা হারিয়েছে তা বোঝা গিয়েছিল গত লোকসভা ভোটে। সরকারি কর্মচারীদের ভোটে প্রায় সব আসনেই পিছিয়ে ছিল রাজ্যের শাসকদল। এবার সেই অসন্তোষ মেটানোর চেষ্টা করতে চাইছে রাজ্য সরকার। আর সেই জন্য বেছে নিয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মঞ্চকে।
আগামী ১৩ সেপ্টেম্বর তৃণমূল প্রভাবিত ওই সংগঠনের মঞ্চে উপস্থিত থেকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাবেন মূখ্যমন্ত্রী। এছাড়াও সরকারি কর্মচারীদের বিষয়ে সেদিন রাজ্য সরকারের বেশ কিছু চিন্তাভাবনার কথাও ঘোষণা করবেন তিনি, এমনটাই জানান শুভেন্দু অধিকারী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…