রাজ্য

বাংলার নামে মাদার ডেয়ারির নামকরণ করলেন মমতা, পাওয়া যাবে আরো ভালো দুগ্ধজাত দ্রব্য

তিন বারের জন্য লাগাতার বাংলার মসনদে আসার পরে এবারে নবান্নে প্রথমবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি সরাসরি বাংলার উৎপাদিত পণ্যের জন্য নতুন ভাবনার কথা জানালেন। তিনি বললেন, দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারির নাম পরিবর্তন করে তিনি বাংলা ডেয়ারি নাম দিতে চাইছেন। তিনি বলছেন, বাংলা গৃহপালিত পশুদের থেকে যে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয় সেটা এবারে নয়া নামের সঙ্গে আসতে চলেছে বাজারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করার মাধ্যমে সারাবিশ্বে মাদার ডেয়ারিকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করতে চলেছি। এআরডি দপ্তরের কাছে অনেক বার আর্জি জানানো হয়েছে। মাদার ডেয়ারি একটি আলাদা কোম্পানি হতে চলেছে। এটা কোন বাংলার কোম্পানি নয়। যখন আমার বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা দুধ উৎপাদন করে তাহলে বাংলা ডিয়ারি কেন নাম করবোনা?’

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম পরিবর্তন করার পাশাপাশি ইঙ্গিত দিলেন এবারে আরো সস্তায় আরো পুষ্টিকর দুধ পেতে পারেন মানুষ। ইতিমধ্যেই মুখ্য সচিব এবং প্রধান সচিবের সঙ্গে এই নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, ‘ বাংলার সঙ্গে যোগ রয়েছে বলে আমরা বাংলা ডেয়ারি করতে চলেছি। আরে মাদার ডিয়ারি নামে চালাবো না। মাদার ডিয়ারি তো আছে। ওটা ওই রাজ্যের নয়। এটা আলাদা কোম্পানি। বাংলার একটি নিজস্ব কোম্পানি হবে। বাংলা ডেয়ারিতে খুব ভালো দুধ, দই, এবং আইসক্রিম পাওয়া যাবে।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026